অন্ধরাও চোখে দেখবেন!

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ৮:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

article-1258115-08BA06EB000005DC-562_634x453অন্ধরা এবার জিহ্বার সাহায্যে দেখতে পাবেন। এমন একটি যন্ত্র আবিস্কার করেছেন যুক্তরাষ্ট্রের উইক্যাব ইনকরপোরেশন। ইতোমধ্যেই যন্ত্রটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশনের স্বীকৃতি পেয়েছে।

এই যন্ত্রটির নাম ব্রেইনপোর্ট ভি১০০। এটি যুক্তরাষ্ট্রের দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে। যন্ত্রটি তৈরি করতে খরচ হয়েছে ১০ হাজার ডলার।

এই যন্ত্রটির তিনটি অংশ। প্রথমে যন্ত্রটি সানগ্লাসে বসানো ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করে। এরপর হ্যান্ড হেলড কন্ট্রোলারের মাধ্যমে এক ইঞ্চি চৌকা ডিভাইসে প্রেরণ করে। যেটি ব্যবহারকারীর জিহ্বার সাহায্যে ৪০০ ইলেকট্রিক্যাল স্টিমুলেশন পয়েন্ট নিরুপন করে।

উইক্যাব ইনকরপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা রবার্ট বেকম্যান বলেন, জিহ্বার সাহায্যে যন্ত্রটির স্টিমুলেশনের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা তাদের সামনে কি আছে তা বুঝতে পারবেন। আমরা কাউকে আশাহত করতে চাই না। অন্ধদের এই প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হলে বারবার চর্চা করতে হবে।

বেকম্যান জানান, ব্রেইনপোর্ট যন্ত্রটির সাহায্যে দৃষ্টিপ্রতিবন্ধীরা প্রথম সুযোগেই কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারবেন। তবে যন্ত্রের ভাষা বুঝতে হলে তাদের প্রশিক্ষণ নিতে হবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G