ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু করছে সরকার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে ভাতার পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। সরকার জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের জন্য ভাতা চালু করা হচ্ছে। প্রথম ধাপে সীমিত পরিসরে শুরু হলেও পরে ধাপে ধাপে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে।

ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। এদিন তিনি তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পুরোনো কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রতি /এডি/ শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G