উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ আহত ১০

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৭:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

sirajganj_map_553270347 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ৩ কনস্টেবল এবং বিএনপি-জামায়াতের ৫/৬ জন আহত হয়েছেন।
এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আটক উল্লাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির সাইদুর রহমানকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হরতালের সমর্থনে মহাসড়কে যানবাহনে নাশকতার উদ্দেশে কতিপয় ব্যক্তি গোপন বৈঠক করছিল এমন সংবাদে বাকুয়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ শুরু করলে পুলিশও পাল্টা বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
ককটেলের আঘাতে ওসি ও ৩ পুলিশ সদস্য আহত হয়। এছাড়া পুলিশের গুলিতে ৫/৬ জন আহত হয়। পরে সেখান থেকে তিনটি ককটেলসহ গুলিবিদ্ধ অবস্থায় জামায়াত নেতা সাইদুর রহমানকে আটক করা হয়।

উল্লাপাড়া থানার (ওসি) তাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করে প্র্রতিক্ষণকে জানান, সাইদুরের বিরুদ্ধে নাশকতা, পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার অভিযোগে ১১টি মামলা রয়েছে।
এ ঘটনার পর থেকে মহাসড়কে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রতিক্ষণ/এডি/ রাজু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G