নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
অবরোধের মধ্যেই আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বুধবার সকাল ১০টা থেকে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলবে দুপুর ১ টা পর্যন্ত।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতিও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাংলাদেশের ২ হাজার ৪১৯টি কেন্দ্রে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া হচ্ছে। এছাড়া, দেশের বাইরে নতুন দুটিসহ মোট সাতটি কেন্দ্রে ২৪১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র এবং ৫ লাখ দুই হাজার ৮৯১ জন ছাত্রী।
প্রতিক্ষণ/এডি/নাহার
বিদেশে থাকা শিক্ষার্থীদের জন্য ১০টি সাবধানতা
চবিতে গোপন মদ কারখানায় অভিযান, দুইজন আটক
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
ভূমিকম্প আতঙ্কে ঢাবির বিভিন্ন হলে পাঁচ শিক্ষার্থী আহত
ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ, থানায় মামলা
শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, শিক্ষার্থীদের দাবি আগের তারিখে ভোট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চবিতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি
ইবিতে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন
চবির ভর্তিতে থাকছে না পোষ্য কোটা, কমছে আসন
চবির এসবিএস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা-উৎসবে মেধাবৃত্তি পেল অর্ধশতাধিক শিক্ষার্থী