কেজরিওয়ালের ভূমিধস জয়, বিজেপির ভরাডুবি, কংগ্রেস শূন্য

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১১:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

আগাওদিল্লির রাজ্যসভা নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন দুর্নীতিবিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল।

মোট ৭০ আসনের মধ্যে তার আম আদমি পার্টি (আপ) ৬২টিতেই এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন বিজেপি এগিয়ে মাত্র ৭ আসনে।

মঙ্গলবার সকালে ভোট গণনায় এ ফল পাওয়া গেছে।

নির্বাচনে যথারীতি কংগ্রেসের ভরাডুবি ঘটেছে। দলটি কোনো আসনই পায়নি।

তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি। চূড়ান্ত ফলাফল কিছুটা পরিবর্তন আসতে পারে।

এ নির্বাচনকে ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সত্যিকারের জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখা হচ্ছিল। রাজধানী শহরে বিজেপির এই শোচনীয় পরাজয় মোদির জন্য একটি বড় ধাক্কা, যিনি মাত্র আট মাস আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন।

সূত্র: এনডিটিভি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G