তবে কি সেটা ভুত ? (ভিডিওসহ)

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

চোখের পলকে গায়েব হয়ে যায়....
চোখের পলকে গায়েব হয়ে যায়….

দেখা দেয়ার পরপরই বাতাসে মিলিয়ে গেল! পরে কাছে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র কেল্লায় এক পর্যটকের ক্যামেরায় এমনই একটি আশ্চর্য দৃশ্য ধরা পড়েছে।

গোয়ালিয়র ফোর্টে এমন ভূত দেখার গল্প আগেও বহুবার শোনা গেছে। কখনো ঘুরতে আসা পর্যটক দেখেছেন। কখনো বা দেখেছেন স্থানীয়রা । এই ফোর্টের সাথে দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে। সুরজ সিং, মান সিং তোমর এবং সিন্ধিয়া বংশের বহু রাজা এই কেল্লা থেকে রাজ্য শাসন করেছেন।

ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ১৮৫৭ সালে এই কেল্লা থেকেই ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এ কেল্লা বহু মৃত্যুর সাক্ষী। অনেক অপমৃত্যুও নাকি ঘটেছে এখানে। আরো একটি ব্যাপার হয় এখানে। কথিত আছে, যে বা যারা এখানে এমন কোনো অশরীরীর দর্শন পান, তিনি বা তারা কিছু দিনের মধ্যে একবার জ্ঞান হারিয়েছেন। এমনটাও নাকি বহুবার দেখা গেছে।

রাতের অন্ধকারে না হয় দৃষ্টিভ্রম হতে পারে, কিন্তু দিনের আলোয় এমনটা হওয়ায়- এ নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ওই পর্যটক ক্যামেরায় তোলা ভিডিওটি ইউটিউবে আপলোড করেন। ভিডিওটিতে দেখা যায়, কেল্লার ছাদের একটি অংশ থেকে তিনি বিভিন্ন অংশ ক্যামেরায় তুলে রাখছিলেন। সে সময় ছাদের একটি অংশে একটি লোককে দেখা গেছে। পরক্ষণেই সেখানে ক্যামেরা ঘুরিয়ে তাকে আর দেখা যায়নি। পরে ওই পর্যটক সেখানে গিয়েও দেখার চেষ্টা করেন। কিন্তু সেই ব্যক্তির কোনো চিহ্ন দেখা যায়নি।

অনেকে বলছেন, ওই ব্যক্তি লাফিয়ে অন্য পাশে পড়েছেন। কিন্তু সেই জায়গায় এক পাশে খাদ। অন্য পাশে খোলা জায়গা, যেখানে লুকিয়ে থাকা সম্ভব নয়। তবে কী ছিল ওটা!

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G