পানি সংকট নিরসনে বান্দরবানে র‍্যাম পাম্প স্থাপনের উদ্যোগ

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০২৬ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৭ অপরাহ্ণ

পাহাড়ি জেলা বান্দরবানের দুর্গম অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট চলছে। বছরের পর বছর নলকূপ ও ডিপ টিউবওয়েল বসানো হলেও অনেক জায়গায় প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিদিনই পানির জন্য লড়াই করতে হচ্ছে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে।

এই বাস্তবতায় বিকল্প সমাধান হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা বিদ্যুৎবিহীন আধুনিক প্রযুক্তি—র‍্যাম পাম্প ব্যবহারের পরিকল্পনা করছে, যা বাস্তবায়িত হলে পানির সংকট অনেকটাই কমে আসতে পারে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাহাড়ি ঝিরি বা ঝর্ণার প্রবাহমান পানি ব্যবহার করে এই পাম্পের মাধ্যমে সহজেই উঁচু স্থানে পানি তোলা সম্ভব হবে। এতে কোনো বিদ্যুৎ বা জ্বালানির প্রয়োজন হবে না, যা দুর্গম এলাকার জন্য বড় সুবিধা।

র‍্যাম পাম্প এমনভাবে কাজ করে, যেখানে পানির নিজস্ব গতিশক্তিকে কাজে লাগিয়ে নিচ থেকে উপরের বসতিতে পানি পৌঁছে দেওয়া যায়। ফলে বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও এই প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এটি পরিবেশবান্ধব, টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলক কম।

প্রাথমিকভাবে চিম্বুক এলাকা, আলীকদম ও থানচি উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এই প্রকল্প চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই বিশেষজ্ঞ দল সরেজমিনে এলাকা পরিদর্শনে যাবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ সফল হলে বহু বছরের পানির কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে। তারা আশা করছেন, পাহাড়ি জীবনে স্বস্তির নতুন অধ্যায় শুরু হবে।

প্রকৌশল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাহাড়ি এলাকায় পানির সমস্যা দীর্ঘদিনের এবং জটিল। বিদ্যুৎ না থাকায় প্রচলিত পাম্প ব্যবহার করা কঠিন ছিল। র‍্যাম পাম্প সেই সীমাবদ্ধতা দূর করতে পারে, কারণ এটি প্রবাহমান পানির চাপ ব্যবহার করেই কাজ করে।

তাদের মতে, যেখানে নদী, ঝর্ণা বা ঢালু পথে পানির প্রবাহ আছে, সেখানে এই প্রযুক্তি খুবই কার্যকর। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গম অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা সহজ হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G