পেট্রোল বোমা মারতে গিয়ে শিবির নেতা আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

PETROLদিনাজপুরে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের সময় এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে গাড়িতে আগুন দেয়ার সময় আরেক শিবির কর্মীকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার রাত পৌনে ৮ টায় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি বিশ্ব রোডে একটি মালবাহী ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে শিবির নেতাকর্মীরা। এতে ট্রাকটির সামনের কিছু অংশ পুড়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে শহর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিককে ধরে  ফেলে।

অন্যদিকে বিরল উপজেলার মাটিয়ান দীঘি এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি গাড়িতে আগুন দেয়ার সময় স্থানীয় জনতা আকতারুল (২৫) নামে এক শিবির কর্মীকে আটক করে। তাকে গণধোলাই দেয়ার পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম খালেকুজ্জামান এবং বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার পৃথক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G