প্রধানমন্ত্রীকে সালাউদ্দিনের স্ত্রীর চিঠি

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

pic-22_198118স্বামী সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে চিঠি দিয়েছেন হাসিনা আহমেদ। বৃহস্পতিবার সকালে গণভবনের কর্মকর্তাদের হাতে এ চিঠি তিনি হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল  ১১টা ৪০ মিনিটে হাসিনা আহমেদ গণভবনের চার নম্বর গেইটে গিয়ে সেখানকার কর্মরত কর্মকর্তাদের হাতে চিঠিটি দিয়ে আসেন।

হাসিনা আহমেদ জানান, স্বামীকে খুঁজে বের করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই চিঠি দিয়েছেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে আসছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

গত ১০ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে সরকারের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে আটক করতে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ নিয়ে সালাহ উদ্দিনের স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, হাইকোর্টে গেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবার সর্বশেষ আশ্রয় হিসেবে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ চেয়েছিলেন। কিন্তু তিন বছরেও সেই রহস্যের কূলকিনারা হয়নি।

প্রতিক্ষণ/এডি/সুজন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G