বিএনপি এখন কোনও রাজনৈতিক দল নয়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (7)স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি সাধারণ মানুষকে হত্যা করছে। তারা রাজনৈতিক আন্দোলন না করে সন্ত্রাসী কার্যকলাপ করছে। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়।

আজ রোববার সিরাজগঞ্জের কাজীপুরে আর আই এম ডিগ্রি কলেজ মাঠে প্রয়াত মোহাম্মদ সেলিমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি এখন জামায়াতের ঘাড়ে ভর করে জঘন্য কাজে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করে তারা কী করতে চায়? এ প্রশ্ন এখন দেশবাসীর কাছে। নাসিম বলেন, গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জে পেট্রলবোমা মেরে একজন ব্যবসায়ীকে তারা হত্যা করেছে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা কেমন রাজনীতি। এই হত্যা করে তাদের কী লাভ হয়েছে। গণতন্ত্রের কোথায় লেখা আছে যে মানুষ খুন করতে হবে।

কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন কাজীপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/ রাতুল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G