মাত্র ৯২৫ টাকায় ঢাকা-চট্টগ্রাম বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে নভোএয়ার

প্রকাশঃ জুন ৯, ২০২৬ সময়ঃ ১১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১১ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নতুন অফারের আওতায় মাত্র ৯২৫ টাকায় একমুখী ভ্রমণের সুযোগ পাচ্ছেন যাত্রীরা।

সংস্থাটি জানিয়েছে, স্বল্প খরচে আকাশপথে যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু কম ভাড়াই নয়, টিকিট কেনায় গ্রাহকদের জন্য ইএমআই সুবিধাও রাখা হয়েছে।

যাত্রীরা চাইলে কোনো অতিরিক্ত সুদ ছাড়াই ছয় মাসের কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। এতে মধ্যবিত্ত ও নিয়মিত যাত্রীদের জন্য বিমান ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আগামী ৭ জুন থেকে এই বিশেষ অফার কার্যকর হবে। প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

সূচি অনুযায়ী, প্রথম ফ্লাইট দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বে এবং দুপুর ১টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। দ্বিতীয় ফ্লাইট বিকেল ৪টায় যাত্রা শুরু করে বিকেল ৪টা ৫৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে।

একইভাবে চট্টগ্রাম থেকেও ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম ছাড়বে এবং দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এ ছাড়া দিনের শেষ ফ্লাইট বিকেল ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ভ্রমণসংশ্লিষ্টরা বলছেন, কম ভাড়া ও সহজ কিস্তি সুবিধার কারণে এই রুটে যাত্রীসংখ্যা আরও বাড়তে পারে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G