মোহাম্মদপুরে বাসে ককটেল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ককটেলরাজধানী ঢাকার মোহাম্মাদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাতরা। এতে আমিনুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ ককটেল হামলা হয়।

আহত আমিনুলকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধার গৌবিন্দগঞ্জের বামনা চন্দ্র শিখর। তিনি কামরাঙ্গিরচরে বাসা ভাড়া করে বসবাস করেন।

আহত আমিনুল জানান, তিনি নিউ আরাফাত ফ্যাশনে কাজ করেন। রাতে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে চ্যাম্পিয়ন নামে একটি বাসে উঠেন। ভোর পাঁচটার দিকে বাসটি মোহাম্মাদপুর বেড়িবাঁধে পৌঁছালে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।

প্রতিক্ষণ/এডি/সোহাগ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G