রাজধানীতে চলন্ত বাসে ককটেল নিক্ষেপ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

1413280216_57299রাজধানীর প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারা রোডে একটি যাত্রীবাহী চলন্ত বাস লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করেছেন হরতাল সমর্থকরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ছোড়া এ ককটেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য একরাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  প্রতিক্ষণকে বলেন, মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাস থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরনের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G