রাজধানীতে বাসের ধাক্কায় নিহত এক

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

accident-newsnext-1_01_newsnextbdরাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আব্দুল গাফফার (৫০) সাভারের পশ্চিম রাজাশন এলাকার মৃত শেখ আব্দুস সাত্তারের ছেলে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ফুলবাড়িয়া ওভারব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে সোবহান জানান, তারা বাবা সাভার যাওয়ার জন্য গুলিস্তান থেকে বাসে উঠার চেষ্টা করে। এসময় ধামরাইগামী একটি যাত্রীবাহী বাস তার বাবাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G