কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

kkkkkkkkkkkkkkজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১০-১১ শিক্ষার্বষের কয়েকজন শিক্ষার্থীর উপর এলাকার কতিপয় বখাটেদের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে  বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীররা।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক বভনের সামনে বিক্ষোভ করেছে। এই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহনের অাশ্বাস দেয়।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, হামলাকরীদের দ্রুত বিচার না করা হলে, অামরা অারো কঠোর কর্মসূচী পালন করবো।

উল্লেখ্য, গত ৩ জুলাই একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১০-১১ শিক্ষার্বষের শিক্ষার্থীদের উপর এলাকার বকাটেরা হামলা চালায়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে ২৭ জুলাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটি স্বারকলিপি জমা দেয়।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G