সৌদি আরব আক্রমণের ঘোষণা আইএসের

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

news_img_40300 এবার সৌদি আরবে আক্রমণের হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস)। সৌদি আরব থেকে যেসব জঙ্গি আইএসের সঙ্গে যোগ দিয়েছে, তারা এই হুমকি দিয়েছে।

ফক্স নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে জানানো হয়েছে, সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যু এবং নতুন বাদশা সালমানের ক্ষমতা নেওয়ার মুহূর্তে একটি ভিডিও অনলাইনে এ হুমকি দেয় আইএস।

ভিডিওতে বলা হয়েছে, সৌদিতে বসবাসকারী যেসব মানুষ ইরাক ও সিরিয়ায় লড়াইরত আইএস যোদ্ধাদের সমর্থন করে, তারাও যেন তাদের সঙ্গে যোগ দিয়ে সৌদি সরকারের বিরুদ্ধে আক্রমণ চালায়।

বিশ্লেষকেরা বলছেন, তেলসমৃদ্ধ সৌদি আরবকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা থেকে আইএস এই উদ্যোগ নিয়ে থাকতে পারে।
ইরাক ও সিরিয়ার একটি বিশাল অংশ দখল করে নিয়ে সেখানে খেলাফত রাষ্ট্র ঘোষণা দিয়েছে এই সংগঠনটি। তাদের বিরুদ্ধে যেসব দেশ অভিযান পরিচালনা করছে, তার মধ্যে সৌদি আরব অন্যতম। এ জন্যও আইএস সৌদি আরবকে হুমকি দিয়ে থাকতে পারে।

প্রতিক্ষণ/এডি/ রাজিব

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G