অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর, স্বরাষ্ট্রমন্ত্রীর অস্বীকৃতি

প্রকাশঃ নভেম্বর ১১, ২০১৫ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

anupভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ এমনটা দাবী করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা অস্বীকার করেছেন।

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়। বিভিন্ন সময় আলোচনা হলেও অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়নি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

জি নিউজ জানিয়েছে, অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে ভারত সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছে বাংলাদেশ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G