অবশেষে মহাসচিব ফখরুল

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৬ সময়ঃ ১১:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

fakhrul_dhakareport_25286মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের পদে দায়িত্ব পালন করছিলেন। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার  সকালে  এই তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল কবির রিজভি আহমেদকে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়েছে। 

২০১১ সালের মার্চে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করলে মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। তিনি এর আগে কৃষি, পর্যটন ও বেসরকারী বিমান চলাচল বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

গত ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল হয়। এরপর থেকেই দলীয় বিভিন্ন কমিটি পুনর্গঠন করছে বিএনপি। তবে এর আগেই খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন পদে  এবং তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে  আবারও নির্বাচিত হয়েছিলেন।  কাউন্সিলরদের সরাসরি ভোটে খালেদা জিয়া ও তারেক রহমান  নির্বাচিত হন।

=========  

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G