অবৈধ অভিবাসী ইস্যুতে কঠোর যুক্তরাষ্ট্র

প্রকাশঃ মে ১৩, ২০১৬ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

wave-of-illegals

অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থান নিতে চলেছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের ধরতে মাসব্যাপী সাড়াশি অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র সরকার।। চলতি মাসের যেকোনো সময় কিংবা জুন মাস থেকে এ অভিযান শুরু হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে।

এ বছরের জানুয়ারিতেও জর্জিয়া, টেক্সাস এবং নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দুই দিনব্যাপী এই ধরণের একটি চিরুনি অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ১২১ জনকে আটক করা হয়, যাদের অধিকাংশই ছিল নারী ও শিশু।

রয়টার্সের খবরে বলা হয়, অভিবাসীবিরোধী এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে অবৈধভাবে মধ্য যুক্তরাষ্ট্রে আসা নারী ও তাদের সন্তানরা। অবৈধ এসব অভিবাসীদের ধরে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট ইতিমধ্যেই মাঠকর্মীদের মাসব্যাপী এই অভিযানের ব্যাপারে নির্দেশনা দিয়েছে। তাদের লক্ষ্য এমন সব মা ও সন্তানেরা, যাদেরকে আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হলেও তারা সেটা অমান্য করেছে। এছাড়া যে সমস্ত মানুষ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় অভিভাবক ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর প্রাপ্তবয়স্ক হয়েছে তাদেরকেও এই অভিযানে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে রয়টার্স।

এই ধরনের অভিযানের উদ্দেশ্যই হচ্ছে অবৈধ অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে নিরুৎসাহিত হয়। ধারণা করা হচ্ছে, এই অভিযানটি হতে চলেছে এ যাবৎকালের সর্বাপেক্ষা বড় অভিবাসীবিরোধী অভিযান।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G