অভিজিৎ হত্যার তদন্তে এফবিআইয়ের নতুন কর্মকর্তা আসছেন

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

fbiলেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে পুলিশ যেসব আলামত সংগ্রহ করেছে সেগুলোর টেকনিক্যাল এনালাইসিস চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আমাদের সে কাজে সহায়তা দিচ্ছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এফবিআই’র আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনা তদন্তে বাংলাদেশে আসছেন।

মনিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত সব ধরনের ফিজিক্যাল এবিডেস্ট দেওয়া হয়েছে এফবিআইকে। তবে এখনও এর ফলাফল পাওয়া যায়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঘটনার ছায়াতদন্ত করছি না। মূল তদন্ত আমাদেরও হচ্ছে। আর এতে এফবিআই আমাদের সহযোগিতা করছে। আর যেহেতু অভিজিৎ রায় সে দেশের (মার্কিন) নাগরিক ছিলেন, তার এ হত্যাকাণ্ডের পর সেখানে একটি মামলা হবে। এফবিআই আমাদের সহযোগিতা এবং তাদের মামলা বিষয়ে তদন্ত করতেই কাজ করে যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G