অমতে বিয়ে, মাদ্রাসাছাত্রীর আত্নহত্যা

প্রকাশঃ জুন ১১, ২০১৬ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

luxmipur

লক্ষ্মীপুর সদর উপজেলায় লাবণী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।  অমতে বিয়ে দেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে বলে স্বজন ও এলাকাবাসীর ধারণা। মাত্র ৭ দিন আগে বিয়ে হয়েছিলো তার।

লাবণী রমারখিল গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে। সে রমারখিল ইসলামিয়া জাব্বারিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজের বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে লাবণীর ঝুলন্ত লাশ দেখে তাঁর মা পাশের বাড়ির লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গত ৩ জুন লাবণীর অমতে ঘরোয়া পরিবেশে পাশের শ্রীরামপুর গ্রামের কবিরাজ বাড়ির জসিম উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে ওই বিয়ের এখনো কোনো কাবিন বা নিবন্ধন হয়নি।

এ ব্যাপারে লাবণীর মা খুরশিদা বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার চাচা দিন মোহাম্মদ বুলবুল জানান, বিয়ের দুইদিন পর থেকে লাবণী স্বামীর সংসার করবে না বলে তার মাকে জানায়। স্বামী সম্পর্কে প্রতিবেশী ও সহপাঠীদের বাজে মন্তব্যের কারণে সে এই বিয়ে মেনে নিতে অপারগতা প্রকাশ করে। সে কারণেই অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানান তিনি।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই ) মো.জাহাঙ্গীর জানান, ৩ জুন মাদ্রাসাপড়ুয়া লাবণীকে বিয়ে দেওয়া হয়। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বা কেন সে আত্মহত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G