অস্ত্রসহ কক্সবাজারে ডাকাত সর্দার নুরু আটক

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৭ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৬ অপরাহ্ণ

মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার গোমাতলী থেকে চারটি অস্ত্রসহ নুরুল হক (৪৫) নামে এক ডাকাত সর্দার আটক করেছে র‌্যাব-৭।

রোববার ভোরে এ অভিযান চালানো হয়।

এতে ১টি ওয়ান শুটারগানসহ চারটি অস্ত্র, এক রাউন্ড গুলি, চার রাউন্ড গুলির খালি খোসা ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক নুরুল হক কক্সবাজারের পূর্ব ইছাখালী ইউনিয়নের মোঃ ইউনূছ মিয়ার ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক নুরুকে একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাব এর এই কর্মকর্তা।

 

প্রতিক্ষণ/এডি/তাআ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G