অ্যাটর্নি জেনারেল পদে থাকতে বাধা নেই

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৭ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

Mahbubমাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছে হাই কোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদেশে আদালত বলেছে, আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা ওই রিট আবেদন ‘মেনটেইনেবল’ নয়।

আবেদনের পক্ষে ইউনুছ আলী নিজেই শুনানি করেন। অন‌্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদটিতে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম। তারপর থেকে টানা নয় বছর ওই দায়িত্বে রয়েছেন তিনি।

তার বয়স ৬৭ বছর পেরিয়ে যাওয়ায় গত বছরের ৯ নভেম্বর মাহবুবে আলমের পদে থাকার বৈধতা নিয়ে হাই কোর্টে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আকন্দ।

প্রতিবেদনে বলা হয়, “গত ১৬ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ৬৭ বছর বয়স পূর্ণ হয়েছে। আইন সংশ্লিষ্টদের কারও কারও মতে, পরের দিন ১৭ ফেব্রুয়ারি থেকে সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি আর অ‌্যাটর্নি জেনারেলের পদে থাকতে পারেন না।”

তবে ঐ ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, “৬৪ অনুচ্ছেদের কেবল শুরুর অংশ না পড়ে পুরোটা পড়তে হবে। এই অনুচ্ছেদের শেষে ৬৪(৪)-তে বলা হয়েছে, রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন।”

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G