আইএসের আফগান-পাকিস্তান প্রধান নিহত

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৬ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1467549050

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান  নিহত হয়েছেন বলে জানা গেছে।

পূর্বাঞ্চলীয় এক আফগান প্রদেশে গত ২৬ জুলাই তার মৃত্যু হয় বলে পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত ওমর যাকিলওয়াল শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন।

তিনি বলেন, “গত ২৬ জুলাই আফগানিস্তানের নানঘরহর প্রদেশের কোট জেলায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও যোদ্ধাসহ আইএসের খোরাসান নেতা হাফিজ সাঈদ খান নিহত হয়েছেন বলে আমি নিশ্চিত করতে পারি।”

বিবিসির বরাতে শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে গত ২৬শে জুলাই নানগারহার প্রদেশের জেলা আচিনে ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন।

রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে আইএসের আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ২৩০ জন আহত হওয়ার তিনদিন পর ওই ড্রোন হামলাটি চালানো হয়।

তবে কাবুলে যুক্তরাষ্ট্র সেনা কোয়ালিশনের এক মুখপাত্র বলেন, তিনি তথ্যটি নিশ্চিত করতে পারছেন না, কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের আনুগত্য স্বীকার করা হাফিজ সাঈদ খান তালেবানের পাকিস্তান শাখার একজন সাবেক নেতা। গতবছরও তার নিহত হওয়ার খবর বের হলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G