আইএসের বিরুদ্ধে যুদ্ধে জার্মানি

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০১৫ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Germanyযুক্তরাষ্ট্রের পর ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধের  ঘোষণা দিয়েছে জার্মানি। সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে জার্মানির যোগ দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জার্মান মন্ত্রিসভায় পাস হওয়া এই প্রস্তাব পার্লামেন্টের অনুমোদন পেলে এ বছরের শেষ নাগাদ জার্মানি মধ্যপ্রাচ্যে ১২০০ সৈন্য পাঠাতে পারে। তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধরত জোটের জঙ্গি বিমান ও যুদ্ধ জাহাজে দায়িত্ব পালন করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ হামলার পর আইএসের বিরুদ্ধে লড়তে জার্মানিকে আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতেই আইএসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।

এর আগে গত সপ্তাহে আফ্রিকার দেশ মালিতে ৬৫০ জন সেনা সদস্য মোতায়েনে রাজি হয়েছে জার্মানি। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মালিতে ফ্রান্সের দেড় হাজার সৈন্য মোতায়েন রয়েছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার দেশটির বিল্ড সংবাদপত্রকে বলেন, সেনাবাহিনীর জন্য যা দরকার আমরা তাই করছি। প্রতিপক্ষের বিরুদ্ধে যেমন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রচুর মনোবল প্রয়োজন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G