আইসিইউতে মহিউদ্দীন চৌধুরী

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

abm_mohiuddin_722280736চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর ফুসফুসে পানি জমার কারণে বৃহস্পতিবার বিকেলে তাকে নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

মহিউদ্দীন চৌধুরীর সচিব ওসমান গণি জানান, বিভিন্ন রোগ নিয়ে কিছুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তিনি। এর মধ্যে নির্বাচনে অতিরিক্ত পরিশ্রম ও ফুসফুসে পানি জমার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দীন চৌধুরী।

তিনি আরও জানান, মহিউদ্দীন চৌধুরীর শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হওয়ায় তাকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরাও সার্বক্ষণিক মহিউদ্দীন চৌধুরীর পাশে আছেন বলে জানান ওসমান গণি।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G