আইসিইউতে সালাহউদ্দিন

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

salauddinবিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করা হয়েছে। আজ তার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তার ভারতীয় আইনজীবী এস পি মোহান্তো জানিয়েছেন, সালাহউদ্দিনের শারীরিক অবস্থা ভাল নয়। পায়ে পানি জমেছে। কিডনিতে পাথর ধরা পড়ায় কিডনির আকার বড় হয়ে গেছে। কিডনির সঙ্গে তার হার্টের জটিলতাও রয়েছে। এই অবস্থায় সালাহউদ্দিনকে আদালতে হাজির করা সম্ভব নয়।

প্রতিক্ষণ/এডি/রাতুল

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G