আইসিটি মামলায় রিমান্ডে ফারাবী

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৬:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

অপরাধ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

farabiব্লগার অভিজিৎ রায় হত্যার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুুরে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের এসআই সুব্রত গোলদার ১০ দিনের রিমান্ড আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে শনিবার সকালে শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি অ্যাক্ট ২০০৬ ও সংশোধনী ২০১৩ অনুযায়ী মামলাটি দায়ের করেন ডিবির পরিদর্শক ফজলুর রহমান।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সামনে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে।

২ মার্চ ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব। এরপর ৩ মার্চ ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/কাদের

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G