আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে খুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম :

downloadনারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫৫) উপজেলার তাড়াইল এলাকার মৃত নজিম উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, “রাত ১২টার দিকে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।”

পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G