বিকালে নয়াপল্টন যাচ্ছেন খালেদা

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaledaবর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে আজ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিকেল ৪ টায় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘ ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানের পর আদালত থেকে জামিন নিয়ে বাসায় যান বেগম জিয়া। অবরোধ শুরুর আগে সব শেষ দলের নেতা অসুস্থ রুহুল কবির রিজভী কে  দেখতে নয়াপল্টনে গিয়েছিলেন তিনি।

তার বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয়াকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা মনে করছেন, নেত্রীর সাথে সাক্ষাৎ এবং তার দিকনির্দেশনা মূলক বক্তব্য চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G