আগুনে পুড়ে গেছে সাততলা বস্তি

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০১৬ সময়ঃ ১০:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ পূর্বাহ্ণ

mohakhali-3রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে প্রায় ৮০টির মতো ঘরবাড়ি পুড়ে গেছে।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে টিনের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন তদন্তের উপর জোর দিয়ে বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G