আজকের রাশিফল (১৬ই ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৯:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

মেtimthumbষ (মার্চ ২১-এপ্রিল ২০): প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনার আর্থিক অবস্থার কথা, বিগত কয়েকদিনের উপার্জন যা করেছেন সেটাই পরিমিতভাবে খরচ করুন। কেননা আসছে দিনগুলোতে অর্থ আসবে না। প্রতিনিয়ত একজনকেই সাপোর্ট দিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে, ব্যাপারটা ঠিক নয়, অন্যদের চক্ষুশূল হবেন। পরিবারের সার্বিক উন্নতি হবে। পথে বাধা আসবে।

বৃষ (এপ্রিল ২১- মে ২১): যে জানে না আপনি কেমন, তার সাথেই আজ ঘুরে ফিরে দেখা হয়ে যাবে। প্রস্তুত থাকুন একটি দুঃসংবাদের জন্য। যাত্রাক্ষেত্রে যাকে অশুভ মনে করবেন তাকে দিয়েই শুভ একটি কাজ হয়ে যাবে। প্রণয়ের জন্য আজকে কোথাও যেতে হবে না, ভালোবাসার মানুষটি দিনের শেষভাগে উপহার নিয়ে আপনার নিকটে আসবে।

মিথুন (মে ২২- জুন ২১): মনকে বাগে আনুন, যা করতে চাইছেন তা আপনার জন্য শুভ হবে না। পরিবারের মধ্যে চলতে থাকা কোন্দল থেমে যাবে। নতুন করে নতুন কোনো বাণিজ্যে নিজের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে প্রাপ্তি আজ সীমা ছাড়িয়ে যাবে। নিজ এলাকায় সভ্য আচার আচরণের জন্য সম্মানিত হবেন।

কর্কট (জুন ২২- জুলাই ২২): কনিষ্ঠ কেউ একজন এসে আজ আপনাকে জ্ঞান দিতে চাইবে। শিক্ষক শ্রেণীর কেউ আজ ডেকে নিবে। রাজনৈতিকভাবে তেমন সুবিধা করতে পারবেন না। বাণিজ্যের অবস্থাও মন্দ। শরীরে বল আসবে। মনের ভাটা কেটে যাবে, ভ্রমণ অতীব শুভ।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩): বিপদের রঙ হতে পারে কমলা। ব্যাপারটা অদ্ভুত হলেও সত্য। লক্ষ্য রাখুন এ রঙের দিকে। প্রেমের প্রস্তাব দেয়ার ক্ষেত্রে দিনটি অনুকূল। কারণ আজ শীতল কোনো পানীয় পান করিয়ে সহজেই মন জয় করে নিতে পারেন হবু প্রেমাস্পদের। কর্মযোগীভাব দেখাতে হবে আজ, তাতে অর্থবিয়োগী প্রভাবগুলো হ্রাস পাবে।

কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩): কন্যাকে থাকতে হবে ছায়ায় ছায়ায়। বৃষ্টিবান্ধব কোনো মানুষের সঙ্গে পথ চলতে হবে, যে পথে নামলে বৃষ্টি নামে। প্রেমের ক্ষেত্রে মনকে আরও খোলামেলা করে দিতে হবে, নয়তো প্রেমজ স্বাদগুলো তেতো ঠেকবে, মিষ্টি হবে না। অফিসে কাজের চাপ খুব বেশি থাকবে। অর্থ বাঁচাতে বান্ধব এড়ান।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): জল থেকে সাবধান! জলের আধিক্য কিংবা অভাব দুটোই বিপদের কারণ হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে অসাধারণ চা সন্ধ্যা স্মৃতিকাতর করে তুলতে পারে। কাজের ক্ষেত্রে প্রেরণা রূপে আবির্ভূত হতে পারেন আপাত অচেনা কেউ। অর্থযোগ উত্তম, তবে সামনেই বড়সর খরচ আসছে, আজ তার বীজ রোপিত হবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): কর্মক্ষেত্র পর্যাপ্ত সৃজনশীলতা পাচ্ছে না, আরও সময় ও মনোযোগ দাবি করছে কাজের ভাবগতিক। বাজার বুঝে প্রেমের বাণিজ্যিক চাল চালতে হবে, লোকসানের পাল্লা ভারি হওয়ার সম্ভাবনা থাকলে বিনিয়োগ না করাই উত্তম। পারিবারিক সম্পর্কের অবনতি ঘটতে পারে তুচ্ছ কারণে, তবে সতর্ক থাকলে, কথা না বাড়ালে তা থেকে বাঁচা যাবে। অর্থযোগ শোচনীয়।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): অফিসের কাজে নিজ গণ্ডির বাইরে যেতে হবে আজ। বাসা থেকে বের হওয়ার সময় তাই প্রস্তুত হয়েই বের হোন। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। মুনাফা কম হোক আর বেশি হোক, ব্যবসায়িরা আজ লাভবান হবেই। ধানের ব্যবসায়িদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। খড়া আর কীটপতঙ্গের প্রভাবে ফলন নষ্ট হবে। শিক্ষার্থীদের কেউ বহিষ্কার হতে পারেন। আর সার্বিক দিক দিয়ে শুভ দিন।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): বাধা এলে যদি তা গুঁড়িয়ে দিতে না পারেন তবে মকর রাশির জাতক জাতিকার গ্রহ আজ সুপ্রসন্ন নয়। শত্রুদের থেকে যতটা সম্ভব দূরে থাকবেন আজ। আপনার ভুলে কিংবা নিকটজনের ভুলে অনেক বড় অঘটন ঘটতে পারে। অফিসে বসের ঝাড়ি আর বেতন কাটা যাওয়ার সম্ভাবনা আছে। বাড়িয়ে বিয়ের যোগ্য মেয়ে দেখতে আসবে। অর্থ ধার করবেন না।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): গ্রহ বলছে কুম্ভ রাশির জাতিকাদের আজ সম্মান বৃদ্ধি পাবে। গবেষণা কিংবা চলচ্চিত্রে কাজের জন্য স্বীকৃতি পাবেন। কিন্তু কুম্ভ রাশির জাতকদের আজ শারীরিক সমস্যা চলবে। গলাব্যথা ও পায়ে ব্যথা বাড়বে। আর যদি ভুলেও কাউকে টাকা ধার দেন আজ তবে সেই টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিন। ব্যবসায়িরা ঝুঁকি না নিলেই ভালো।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): গতকালের মন্দাবস্থা আজও অব্যাহত থাকবে। পরিবারের বাবার অঙ্গহানি হতে পারে তবে সাবধানে থাকলে এড়িয়ে যেতে পারবেন। প্রেমিকার সঙ্গ আজ অন্তত এড়িয়ে থাকুন। মীন রাশির জাতক যদি আজ ভিন্ন রাশির প্রেমিকা জাতিকার সঙ্গে বাইরে বের হয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সময় থাকতে সাধু সাবধান!

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G