আজকের রাশিফল (১৮ই ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

timthumb21মেষ:(২১ মার্চ-২০ এপ্রিল)
অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সন্তানের জন্য বিশেষ সুবিধা হবে না। কাছের বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি। দিনের শুরুতে অর্থব্যয়। পরিচিত কেউ আপনাকে কোনো তথ্য দিলে মন দিয়ে শুনে নিন। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
প্রয়োজনীয় কাজ রাতের আগে শেষ করুন। শরীর সমস্যা কমে যাবে। কর্মস্থলে অহেতুক ঝামেলায় পড়তে পারেন ও ব্যয় বৃদ্ধি। দিনের শেষে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি। ধর্মীয় কাজে এগিয়ে যাবেন। বাম হাত নিয়ে সমস্যার আশঙ্কা।

মিথুন:(২২ মে-২১ জুন)
মানসিক দৃঢ়তার কারণে কর্মস্থলে উন্নতির ছোঁয়া। এমনকি ভূমিসংক্রান্ত ক্ষেত্র থেকেও উন্নতির ছোঁয়া। বিতর্কে যাবেন না অর্থদণ্ড হতে পারে। লোকজনের সহযোগিতা পাবেন। পরকীয়া এড়িয়ে চলুন। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট:(২২ জুন-২২ জুলাই)
সতর্ক না হলে প্রতিপক্ষ সক্রিয় হতে পারে। যানবাহনে ওঠা-নামার সময় তাড়াহুড়ো করা ঠিক হবে না। কর্মসংক্রান্ত যোগাযোগ আসতে পারে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি। গুরুত্বপূর্ণ কাজে সফলতা আসতে পারে। ভাগ্যের সহায়তায় আজ অপবাদ থেকে রক্ষা পেয়ে যাবেন।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
ভুল তথ্য জেনে বিপত্তির সম্মুখীন। কোনো মহিলার হস্তক্ষেপে বিপদ মুুক্ত হতে পারেন। ব্যয় বাড়তে পারে। দূরের কোনো দায়িত্ব নিয়ে হিমশিম খাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ও পারিবারিক শান্তি বৃদ্ধি। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রা শুভ নয়।

কন্যা:(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ। অনুকূল পরিবেশ থাকায় আটকে থাকা কাগজগুলো উদ্ধার করতে সমর্থ হবেন। নানা টানাপোড়নের মধ্যেও কাজটা ঠিক করে ফেলবেন। পোশাক পরিধানে কালো রং এড়িয়ে চলুন। বিদেশ যাত্রা শুভ।

তুলা:(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
অর্থ সমস্যা আছে। দিনটি দুশ্চিান্তার মধ্যে কাটাতে হতে পারে। সমস্যা সমাধানের ইঙ্গিত পেতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগের বিশেষ কারণ নেই। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ।

বৃশ্চিক:(২৪ অক্টোবর-২২ নভেম্বর)
রক্তচাপের অস্বাভাবিক হ্রাস-বৃদ্ধিতে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারি। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। বিদেশ যাত্রা শুভ। পোশাক পরিধানে কালো রঙ প্রাধান্য দিন। বিনোদন শুভ নয়। উত্তেজনা পরিহার করুন।

ধনু:(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
প্রতিপক্ষ সক্রিয় হয়ে আঘাত করতে পারে। দুশ্চিন্তা থাকলেও সমস্যা কমতে থাকবে। ক্ষতির কারণ নেই। অপ্রত্যাশিত শুভ পরিবর্তন। অর্থপ্রাপ্তি। আত্দীয়স্বজন আপনাকে ভুল বুঝতে পারে। পরিচিতজনদের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ উপভোগ করবেন।

মকর:(২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সন্তান নিয়ে অস্থিরতা থাকবেই। অলসতা না করে প্রয়োজনীয় কাজগুশো শেষ করে ফেলুন। দিনের শেষে রোমান্স ও বিনোদন শুভ। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। আজকের দিনটি আপনি ভালোভাবেই পার করে দিতে পারেন। দূরের যাত্রা শুভ নয়।

কুম্ভ:(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পরিশ্রম করলেও সুনাম পাবে অন্য কেউ। দিনের প্রথমভাগে প্রয়োজনীয় কাজ শেষ করে ফেলতে পারেন। ঘরে বাইরে প্রতিটি ব্যাপারে হয়রানির সম্মুখীন হতে পারেন। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। দূরের যাত্রা শুভ নয়।

মীন:(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে সহায়তা করতে পারে। দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। জলপথ ভ্রমণ এড়িয়ে চলতে হবে। দিনের শুরুতে নতুন ঝামেলায় জড়াতে পারেন।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G