আজকের রাশিফল (২১শে ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৮:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

timthumb2121মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। আর্থিক দিক ভালো যাবে। দুপুরের পরে কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শরীর ভালো নাও যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আজ ভাগ্যের সহায়তা পাবেন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। দূরের যাত্রা শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। সকালবেলা মোটামুটি ভালো যাবে। সম্পত্তি সংক্রান্ত সংবাদ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : ব্যবসায় মন্দাভাব দূর হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। কোনো আইনগত সমস্যা থাকলে তা মিটে যেতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। শরীর অসুস্থ হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : পরিবারের বয়স্ক কারোর রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দিনটি মিশ্র সম্ভাবনাময়। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো গোপন আশা পূরণ হতে পারে। চাকরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। চাকরিস্থলে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ। দুপুরের আগ পর্যন্ত আর্থিক দিক ভালো যাবে। আস্থার সংকটে ভুগতে পারেন। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায় হবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ঘনিষ্ঠ কারো কর্মসংস্থানে আনন্দ বোধ করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ আজ না করলেই ভালো করবেন। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্যলাভের সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায়ে সুফর পেতে পারেন। যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। শত্রু সম্পর্কে চোখ কান খোলা রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আর্থিক দিক ভালো যেতে পারে। উপার্জনের সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। বিনোদন শুভ। ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G