আজকের রাশিফল (২৪শে ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifol1মেষ (মার্চ ২১-এপ্রিল১৯): ট্রেনের দ্রুতগামী জানালা গতি এবং রহস্য দিতে পারে। সেটা ঘরে বসে নিতে পারবেন না। সুতরাং সুযোগ থাকলে বেরিয়ে যান। গন্তব্যে পৌঁছুতে কিছুটা দেরি হতে পারে। মাঝপথেই সেরে নিতে হবে পড়াশোনার কাজগুলো। জল থেকে সাবধান থাকতে হবে, তবে জলকেলি থেকে নয়।দিনের শুরুতে যে পরিবেশ উপভোগ করবেন দিনের মধ্যভাগ থেকে তার পরিবর্তন হতে পারে। লক্ষ্য রাখতে হবে আপনার ব্যবহার, আদর্শ, নীতিবোধ যেন ঠিক থাকে। পুরনো যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন। পারিবারিক জীবনের স্থিতিশীলতা আপনাকে আরও উদ্যমী করে তুলবে।

বৃষ (এপ্রিল২০- মে ২০): নদীকে ভালোবেসে কাছে এগিয়ে যান। যদি খুব বেশি মৃত্যুভয় কাবু করে না ফেলে তো গাছের উপর থেকে ঝাঁপ দিতে পারেন। ডুবে যেতে থাকলে আপনার হাত ধরে তুলে আনবে এমন কোনো বন্ধু, যার সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়ার আর কোনো সুযোগ অন্তত এ জনমে নেই। দূরে কোথাও যেতে পারেন, তবে পরতে হবে সাদা পোশাক।নতুন নতুন বিষয়ে আলোচনা আপনার বেশ ভালোই লাগবে। আয়-ব্যয় সমতলে চলবে। ঋণ হওয়ার সম্ভাবনা নেই। কাজে সামান্য খুঁত থাকলেও মূল লক্ষ্যে পৌঁছুতে যা করণীয় তাই করুন। আবেগপ্রবণতা আপনাকে দুর্বল করতে পারে। অর্থযোগ মধ্যম।

মিথুন (মে২১- জুন২০): অজ্ঞাতবাসে যাওয়ার জন্যে যথেষ্ট অনুকূল একটা দিন। গুছিয়ে রাখা অর্থকড়ি আর জামাকাপড় নিয়ে তৈরি হয়ে নিন। তারপর নিয়ে নিন গড়পড়তা জীবন থেকে ছুটি। ব্যাপারটা আপনি যতটা কঠিন ভাবছেন ততটা সহজ। নতুবা চতুর্মুখি চাপে পিষ্ট হবেন সারাক্ষণ। প্রেমযোগ আছে বটে, তবে প্রেমরোগে তার পরিসমাপ্তি ঘটবে।নতুন কোনো সংগঠনে যোগ দেওয়ার ফলে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করবেন। কিন্তু কম বুঝে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন না। আগের করা কাজ পরিমার্জিত করতে চাইবেন। ঘরে বাইরে শান্তি বজায় থাকবে।

কর্কট (জুন২১- জুলাই২২): সরাসরি চোখের দিকে তাকান। অন্য দিকে তাকালে পরাজিত হবেন। কিন্তু জয়ী হওয়াটা জরুরি। অন্য যে কাউকে আজ আপনার জন্যে পরাজিত হতে বলুন। তবে পুরো ব্যাপারটার কোথাও কোনো কাপুরুষতা থাকতে পারবে না, কোনো অমানুষিকতা থাকতে পারবে না। প্রকৃতির সান্নিধ্যে আসুন। লতানো গাছ ভালোবাসুন। সে আপনাকে ফিরিয়ে দেবে প্রেমাস্পদকে, যদি সে চলে গিয়ে থাকে।সহকর্মী ও কল্যাণকামী ব্যক্তিরা আপনাকে বিভিন্নভাবে সহায়তা করবেন। সামাজিক বা ব্যক্তিগত ক্ষেত্রে প্রচুর কাজ করবেন। শরীরের প্রতি নজর রাখা দরকার। প্রাকৃতিক চিকিৎসা আপনার পক্ষে উপযুক্ত হতে পারে। অর্থনৈতিক বিষয় নিয়ে বিব্রত বোধ করবেন।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২):  বিবিধ রঙের প্রভাব পড়বে মনে। স্বপ্নে রঙ দেখতে চাওয়ার প্রবণতা বাঁচিয়ে দিতে পারে সকালবেলার কোনো বিপদঝুঁকি থেকে। ছোটবেলার কোনো স্মৃতি আবার ফিরে এসে বিষণ্ণ করে তুলতে পারে বৃষ্টিধোয়া দুপুর। কাতর হওয়ার মতো মানুষের সঙ্গে দেখা হবে। আপনাকে দ্বিতীয়বার বাঁচানোর মতো রসদ তার ভেতর আছে।যেন তেন প্রকারে উপার্জন বাড়িয়ে তুলবেন। মনে মনে বেশ গর্ব অনুভব করবেন। কোনো ব্যক্তির তোয়াজে আগের ঘটনা ভুলে যাবেন না। সময়টা কিছুটা কঠিন তাই আপনাকেও কিছুটা সমঝোতা করে চলতে হবে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করলে এগিয়ে যেতে পারবেন।

কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২):  মানুষের ক্ষুধাতৃষ্ণা আপনাকে কাতর করে, আপনারটি নয়। এটা, বলার মতো মহাপৌরুষত্ব এনে দিতে পারে আপনার ব্যক্তিত্বে। প্রকৃতির বিপরীতমুখি আচরণ থেকে শিক্ষা নিন। দেখতে পাবেন, সেখানে পরস্পরবিরোধী আচরণের মধ্যে চমৎকার সমতা রক্ষিত হয়। অর্থভাগ্য উত্তম। বন্ধুভাগ্য উত্তম।কোনো ধরেনের প্রতিযোগিতায় আপনাকে হারানো কঠিন। আত্মবিশ্বাসে প্রচুর কাজ একসঙ্গে করতে থাকবেন। একটু পরিকল্পনা করে চললে আরও কাজ সম্পন্ন করতে পারবেন। তবে মনে হতে পারে কাজ যতটা করেছেন তার সঠিক মূল্যায়ন হচ্ছে না।

তুলা (সেপ্টেম্বর২৩– অক্টোবর২২): বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এতো তীব্রতায় পৌঁছে যেতে পারে যেকোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন। আর এ ধরনের এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পকেটে রাখু জরাগ্রস্ত শুকনো পাতা যা আপনাকে বার্ধক্যের কথা মনে করিয়ে দিতে পারে। কোন ধরনের চামড়াসংক্রান্ত গন্ধ বা দুর্গন্ধ আপনার সহ্যের সীমা ছাড়িয়ে যাবে। এবং অভ্যন্তরীণ যাতায়াত খুব বেশি শুভ নয়, পারতপক্ষে এড়াতে চেষ্টা করতে পারেন।যে পরিবেশে কাজ করছেন সেটি আপনার ভালোই লাগবে। জীবনে কিছুটা একঘেঁয়ে অবস্থা আসতে পারে। ভবিষ্যতের কথা ভেবে অর্থনৈতিক জীবনকে সুদৃঢ় করে তুলতে চাইবেন। যদি কোনো সম্পর্ক আনন্দ না দেয় তবে তার থেকে দূরে সরে যাওয়াই শ্রেয়।

বৃশ্চিক (অক্টোবর২৩– নভেম্বর২১):  ফুলের সুবাসে যদি বিকেল ভালো লেগে যায়, তবে নিকেলের প্রলেপ দেয়া স্টেইনলেস হৃদয়টা কোনো তরুণ কিংবা তরুণীর হাতে সঁপে দিন। আশা করা যাচ্ছে পরিণতি শুভ হবে। খেলোয়াড়দের শারীরিক ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। চেয়ারে বসতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, চেয়ারের শ্রেণী বুঝতে হবে। ক্ষুধার অন্ন ভোররাতে বিষণ্ণ করে দিতে পারে।অন্যের উদ্দেশ্য বুঝে চলার চেষ্টা করুন। একটু নরম মনোভব দেখাতে পারলে ব্যক্তিগত জীবনে তত সমস্যা হবে হবে না। কোনো সিদ্ধান্ত বিশেষ কোনো ব্যক্তিকে না জানিয়ে নিলে আর্থিক লাভ হবে না। সতর্ক হয়ে কথাবার্তা বলুন।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): ছোট করে ছাঁটা চুল এবং ঘাড়ের কাছে ভাঁজ হয়ে থাকে এমন মানুষের কাছ থেকে দূরে থাকুন। দাঁতের ভেতর ফাঁক হয়ে আছে এমন মানুষ আপনার নামে বলতে পারে নেতিবাচক কিছু। এটা আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইলেও সমর্থ হবে না। মাথায় সবুজ টুপিটা পরে নিন এবং প্রকৃতির ক্যামোফ্লেজ নিন। সশস্ত্র পদাতিক বাহিনী বনে-বাদাড়ে যেমন ক্যামোফ্লেজ নিয়ে থাকে।একটু ঘুরিয়ে কাজ করলে কাজ যে সুন্দর হতো তা পরে বুঝতে পারবেন। নিজেই আরও মজবুত পরিবেশ গড়ে তুলতে পেরেছেন তা অনুভব করতে পারবেন। নতুন পরিবেশে সন্তানদের নিয়ে ভালোই কাটবে। অর্থের জোগান না থাকলে কাছেরজনও ভুল বুঝতে পারে। কর্ম জগতে জনপ্রিয় হবেন।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): পরিবেশ বুঝতে হবে। বন্যপ্রাণির মানসিকতা বুঝলে মানুষের মানসিকতা বোঝা হয়ে যায় জলবৎ তরলং। যে মমতা দিয়ে ভালোবাসার মানুষগুলো আপনাকে ঘিরে রাখে, সে মমতার বিরুদ্ধে গিয়ে খুব বেশি সাহস দেখানোর অবকাশ নেই। সুতরাং পরিজনদের অপেক্ষা দীর্ঘতর করবেন না। নিজের প্রতি অবহেলা নিজেই কিনে নেবেন না।বিরুদ্ধমনের লোকজনের সঙ্গে চলাফেরা করতে অসুবিধা হবে। ধর্মে আগ্রহী হবেন। খুব ভিড় জায়গা এড়িয়ে চলুন। অফিসে বা বাড়িতে বসে যতটা সম্ভব কাজ পরিচালনা করুন। শারীরিক কারণে অর্থ ব্যয় হবে।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): পথের পাশে যে রঙচঙে দোকান দাঁড়িয়ে থাকে, যার দেয়ালে দেয়ালে ঝোলে বিদেশি ছবি, তাতে প্রবেশের আগে দ্বিতীয়বার ভাবুন, রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে কি না। বাতাসের আগে না চললে গোপন একটা খবর আড়ালেই থেকে যাবে, যদিও সেটা আপনার জন্যে জানাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। অর্থভাগ্য মন্দ। নানা তর্কের মধ্যে নিজেকে ঠিক রাখা কঠিন মনে হতে পারে। জীবনে শুধুই সুখ থাকবে তা নয়, অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ঘরে বাইরে সমস্যা থাকলেও পরিবার ও দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০):  পরিবারের নুতন কোনো সদস্যের সঙ্গে মতাদর্শগত বিরোধে জড়িয়ে পড়তে পারেন। একে ব্যবহার করতে চাইতে পারে ধুরন্ধর কোনো তৃতীয় পক্ষ। বন্ধুর চক্রান্তের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মিলে গেলে দেখতে পারেন সাপের পাঁচ পা। আর উল্টো পথে হেঁটে এসে টাকা সালাম জানিয়ে চলে যেতে পারে। মাদক থেকে দূরে থাকলে মিলবে উপহার। মুখ বুজে আপনার কর্তব্যগুলি করে যাবেন। আপনার ধৈর্য অনেককেই অবাক করবে। বিদেশ ভ্রমণ হতে পারে। শত্রুপক্ষ ক্রমশ নিস্তেজ হয়ে আসবে। সুযোগের সঠিক ব্যবহার করতে পারবেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G