আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত : নিহত ২৩, আহত শতাধিক

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০২০ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ পূর্বাহ্ণ
সংগৃহীত

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। দু’পক্ষের ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে।  আহত হয়েছে আরও শতাধিক মানুষ। আর্মেনিয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে আজেরবাইজানে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আর্মেনিয়ার বিদ্রোহী গোষ্ঠীর কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার ১৬ জন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও শতাধিক।

অপরদিকে, আর্মেনিয়ায় আরও দু’জন বেসামরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন শিশু। এছাড়া আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণে আজারবাইজানের একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে।

প্রতিবেশী এই দু’দেশই এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দু’টি স্বাধীন দেশে পরিণত হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দু’দেশকেই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে এ বিষয়ে কর্ণপাত করেনি আর্মেনিয়া ও আজারবাইজান সরকার।

এদিকে, এই সংঘাতের জন্য আর্মেনিয়াকেই দায়ী করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে, তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ পরিস্থিতি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G