আজ কেমন যাবেঃ ১১ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

thumbআজ ১১ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ চাকরির নামে প্রতারিত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

 

প্রতিক্ষণ/এডি/এএইচকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G