আজ কেমন যাবেঃ ০২ ডিসেম্বর

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ৮:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi7

আজ বুধবার, ০২ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): কর্মভাবনায় পরিবর্তন আসবে। রাগ ধ্বনিতে মন আবিষ্ট হতে চাইবে খুব করে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কারো ভাগ্যে জুটে যেতে পারে চাকরির সন্ধান। তবে রুচি সম্মত কিনা তা দেখে নেয়া ভালো। বেকার জাতক-জাতিকাদের হাতে টাকা আসতে পারে। ঘরের শান্তি বজায় রাখতে জাতিকার সহায়তা নিন। পরিবারের কারো শরীর খারাপ হতে পারে। ব্যবসায় বিনিয়োগ শুভ। শুভ রং: লাল, বেগুনি ও সাদা।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে দারুণ খবর অপেক্ষা করছে। আজ দুপুরের মধ্যে দূরের কোথাও থেকে ভ্রমণের আমন্ত্রণ আসবে। পদ্ধতিগত ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন। অর্থ বেরিয়ে যাবে প্রেমিকার বদৌলতে। শুভ রং: আকাশি, কমলা।

মিথুন (২২ মে – ২১ জুন): নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে দিনের প্রথম ভাগেই। আজকের দিনটি আপনার জন্য অর্থবহ হয়ে উঠবে যেকোনো একদিক থেকে। তাই সবার সঙ্গেই যে ভালো আচরণ বজায় রাখুন। নিজেকে স্থির করুন। কর্মক্ষেত্রের প্রতি নজর দিন। নইলে সুনাম ঘুঁচে যেতে পারে। অর্থপ্রাপ্তির খবরটা না হয় গোপনই রাখলাম। যখন আসবে আপনি অবাক হয়ে যাবেন। আর সেটায় দেখার বিষয়। শুভ রং: হালকা সবুজ, ক্রিম।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): সকাল বেলায় পেয়ে যাবেন কোনো সুখবর। ভালো একটি দিন কাটাতে একজন সঙ্গীর দেখাও পেয়ে যাবেন। কিন্তু ব্যঘাত ঘটাতে শরীরটা একটু দুর্বল হয়ে যেতে পারে। কবিকূলের কারো কথার বচন আজ চরম ভালো লেগে যেতে পারে। বিপথে যাওয়া কেউ একজন আপনার শরণাপন্ন হবে তাকে বিরক্তি নিয়ে ফিরিয়ে দিবেন না। ব্যবসায় উন্নতির শুভরেখা দেখা যাচ্ছে। শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): স্মরণশক্তি বাড়বে আগের চেয়ে দ্বিগুন। কর্মক্ষেত্রে কাজের ব্যস্ততা আপনার কাছে স্বাভিাবিক মনে হবে। স্বাভাবিক এই কাজকে ধরে রাখতে পারলে স্বীকৃতিও পাবেন অল্পদিনের মধ্যেই। ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণ শুভ। সম্পর্ক শুভ পরিণয়ের দিকে গড়াতে পারে। ধার দেয়া অর্থ ফেরত পেতে পাবেন। শুভ রং: হলুদ, সোনালি।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কন্যার অর্থযোগ দিনের শুরু থেকেই শুভ। কন্যার জন্য দূরের যাত্রাও শুভ। দিনের মধ্যভাগে কোনো বিপদাশঙ্কা আছে, ফাঁড়া কেটে গেলে বাকি দিন নিশ্চিন্ত। তাই রাস্তা পারাপারে ভালো করে দেখে নিন। প্রিয় মানুষের কাছে ঝাড়ি খেতে পারেন। অফিসে হতে পারেন সম্মানিত। অর্থ হাতে আসবে। শুভ রং: ফিরোজা, চকলেট।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): পরিবারের শান্তি আসবে। প্রেমের সম্পর্ককে বিষময় মনে হতে পারে। নিজের দোষগুলো খুঁজে বের করুন। শান্তি আসবে। কর্মক্ষেত্রে নতুন কোনো অংশীদার জুটে যেতে পারে। যে আপনাকে নতুন খাতে ব্যবসায় আকৃষ্ট করবে। মিতব্যয়ী হতে চাইলেও সম্ভব হবে না। বন্ধুদের পাল্লায় আপনাকে আজ লাল পানি খেতে হতে পারে। শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে দুপুরে খাবার টেবিলে। প্রেমের প্রস্তাব দিতে গেলে বিফল হওয়ার সম্ভাবনা বেশি। অফিসের কাজে মন বসবে না কোনো একটি ছোট্ট কারণে। অর্থভাগ্যও আজ আপনার সঙ্গে কাবাডি খেলবে। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): গ্রহের কল্যাণে আজ আপনার অর্থপ্রাপ্তির দিন। দিনের শুরুতে অনাকাঙ্ক্ষিত কারো কাছ থেকে অর্থ পাবেন। তবে পরিবারের কারো স্বাস্থ্যহানিতে অর্থ ব্যয় হবে। ধনু রাশির জাতিকাদের মধ্যে কারো আজ বিয়ে ঠিক হবে। আর জাতকের নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অফিসে শত্রুভাবাপন্ন সহকর্মীদের থেকে দূরে থাকাই ভালো। শুভ রং: আকাশি ও বেগুনি।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): পরিবারে উৎসব উৎসব পরিবেশের তৈরি হবে। মনের বিস্বাদে ছুটে যাওয়া কিছু মনের টানেই আবার ফিরে আসবে। যা কিছু অনিশ্চিত তা আরও অনিশ্চিতের দিকে যাবে। ইদানীং যা আপনি করছেন তা ঠিক ভেবে করছেন না, তাই গণ্ডগোল হচ্ছে প্রাপ্তিতে। আর্থিক সঙ্কট ঘুচে যাবে। আরও একটি সংবাদ আসছে, প্রস্তুত হোন। শুভ রং: লাল, বেগুনি ও সাদা।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আপনার আজ ঘরে-বাইরে অশান্তি। অবৈধ আয়ের সুযোগ আসবে। ধরা খাওয়ার অশঙ্কাও বেশি। তাই আগেই সাবধান। পাওনা টাকা আদায় হবে। প্রিয়জনকে খুশি রাখতে দূরে কোথাও ঘুরতে যেতে হতে পারে। আপনার জন্য প্রেমেই সর্গ, প্রেমেই শান্তি। শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যবসায়ে মুনাফা বাড়বে লাফিয়ে লাফিয়ে। বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হতে পারে। সেক্ষেত্রে নিজের সততাকেই এগিয়ে রাখবেন। আপনার সৃষ্টিশীলতাকে যে খাতে কাজে লাগাবেন সেখানেই সোনা ফলবে। সন্ধ্যার মধ্যে প্রিয়জনের মনরক্ষা করতে কিছু টাকা খসবে। শত্রুদের সঙ্গে লড়াইয়ে মনোবল বাড়ান। শুভ রং: বেগুনি।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G