আজ কেমন যাবেঃ ০৫ ডিসেম্বর

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৮:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rrrrrr

আজ শনিবার, ০৫ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ আপনি একটি প্রয়োজনীয় চিঠির আশা করছেন ভীষণভাবে। এটা অবশ্যই কোনো বন্ধু বা প্রিয়ভাজনের হতে পারে। তবে বন্ধু কর্কট আপনার আর্থিক অবস্থা কেটে ওঠার জন্য কর্মক্ষেত্র মনোযোগ আশা করছে। ঠিক তেমনি ভালবাসার গ্রিন সিগনাল আপনি পেয়ে যাবেন এটাও নিশ্চিত থাকেন। পানি পথে ভ্রমন আজ বিশেষভাবে আনন্দ দেবে। শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): দিনের প্রথম ভাগেই হঠাৎ করে অবাক হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটবে। নতুন কোনো ব্যবসার চিন্তা আসবে মাথায়। দীর্ঘ বিনিয়োগে অর্থের প্রয়োজন মিটবে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কল্যাণে। বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দিতে চরম ভালো লাগবে। এতো কিছুর ভিড়ে প্রিয় মানুষকে সময় দিতে ভুলে যাবেন না মোটেই। কারণ তাকে সঙ্গ না দেয়ার ফল ভোগ করতে হতে পারে দিনের শেষভাগে। তাই সাবধান! শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন): দৈবধনে ধনী হওয়ার আশায় মত্ত মনে আজ কিছু আশার সঞ্চার হতে পারে। আজ মনের মধ্যে বেশ কিছু বিষয়ে বোঝাপড়া চলবে। কর্মক্ষেত্রে প্রশংসার পাত্রে পরিণত হবেন। আপনার একাগ্রতা পৌঁছে দেবে সফলতার দ্বারে। নতুন প্রেমিকের জন্য সুখবর অপেক্ষা করছে নিশ্চিত। বেকারদের কারো বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

কর্কট (২২ জুন – ২২ জুলাই): অমনোযোগিতা আপনার কাজের বড় একটা অংশকে আজ দখল করে বসবে। আপনি ভুলেই বসবেন কেউ আপনার কাছে কিছু চেয়ে বসে আছে অনেকক্ষণ। কাজের প্রতি উদাসীনতা আপনার সুনামের বিপরীত পথে হাঁটতে পারে। ভাই কর্কট এখনি হয়ে যান সাবধান। অর্থযোগ শুভ বা অশুভ নির্ভর করবে আপনার সচেতনতার ওপর। দূরযাত্রা আপনাকে পেয়ে বসবে দারুণভাবে। বেকারদের কারো কাজের সন্ধান মিলতে পারে। শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): এলোমেলো কিছু ভাবনা আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে অযথায়। জমি সংক্রান্ত ঝামেলার নিষ্পত্তি ঘটবে দারুণভাবে। সুফী শ্রেণির কারো দেখা পেলে জবাব মিলবে মনের জমে থাকা সব প্রশ্নের উত্তর। গ্রহ আজ যার তার সঙ্গে ব্যক্তিগত সব বিষয় নিয়ে আলোচনা করতে নিষেধ করছে। বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন। দূরযাত্রায় না যাওয়াই আপনার জন্য মঙ্গল। শুভ রং: হলুদ, সোনালি। শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): খুব বেশি চিন্তা করার দরকার নেই, তবে অংশীদারী ব্যবসায় সাবধানতা অবলম্বন অতিব আবশ্যক। মনের মাঝে আজ রোমান্স কাজ করবে পূর্ব পরিচিত বিপরীত লিঙ্গের কারো আচরণে। অর্থভাগ্য আজ অস্পষ্ট, তবে খারাপ কিছু হওয়ার আশঙ্কা খুবই কম। বিদেশ গমনেচ্ছু জাতক-জাতিকার কারো আশা আজ পূরণ হতে চলেছে। বাড়িতে অতিথি সমাগম নিশ্চিত। শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ অস্থির মনকে কিছুতেই বোঝাতে পারবেন না যে আপনার অনেক কাজ জমে গেছে। মন চাইবে পাহাড়ের কাছে ছুটে যেতে, সবুজ টানবে বিশেষভাবে। প্রকৃতির শুদ্ধ গন্ধ ব্যতিত নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। যেতে না পরলে মনে জমতে পারে সামান্য বিষন্নতা। সব কিছু ঝেড়ে ফেলে ছুটতে হবে কর্মক্ষেত্রে। কারণ সেখানে অপেক্ষা করছে দারুণ কাজের চাপ। এই চাপ বেশিদিন থাকবে না, তখন একটা লম্বা ছুটি নিলেই সব সমস্যার সমাধান। শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): জনসমুদ্রে আজ ভীষণ একা লাগবে। মন চাইবে প্রিয় মানুষের পাশে থাকতে কিন্তু উপায় কি বলুন? কিছু অপ্রত্যাশিত দায়িত্ববোধ আপনাকে অনেকটাই বুড়ো করে তুলবে। প্রতিবেশির সঙ্গে হঠাৎ করেই সম্পর্কের উন্নতি ঘটবে, তবে মশাই বৃশ্চিক সাবধান থাকুন পারিবারিক বিষয়ে গোপণ তথ্য নিয়ে। সামান্য জটিলতায় আবর্তিত হবে কর্মক্ষেত্র। বেকারদের কারো অর্থপ্রাপ্তি ঘটবে, ঘুচবে মনের সাময়িক আশান্তি। শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ কোনো প্রজেক্টের কাজ আপনার গভীর মনোযোগ আশা করবে। এই মনোযোগ আপনার ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে আবর্তিত হওয়ায় প্রয়োজনের চেয়ে দায়িত্ব বেড়ে যাবে দ্বিগুন। দিনের শেষভাগে বন্ধুর করা হঠাৎ কোনো কাজে খুব হয়ে যেতে পারেন। বাস্তব আজ স্বপ্ন আর স্বপ্ন আজ বাস্তব মনে হতে পারে। লম্বা ড্রাইভে যেতে পানের নির্দ্বিধায়। অর্থ আসবে আজ চোখে পড়ার মতো। শুভ রং: আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): টাকার মিছে মায়া ত্যাগ করে আজ পাবেন অনাবিল আনন্দ। প্রকৃতি আজ আপনাকে ডাকছে, হাত বাড়িয়ে সাড়া দিন। সঙ্গীনীর মৃদু বকুনিতে কষ্টের বদলে আনন্দই পাবেন। ধারণ সীমায় থাকবে সন্ধ্যার শপিং। কোনো এক বিশেষ কারণে আজ উপহার পেয়ে যেতে পারেন বন্ধুদের কাছ থেকে। বেকারদের জন্য চাকরির পরীক্ষা বেশ নাজেহাল করে ছাড়বে পুরো সপ্তাহ জুড়ে।শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): সকাল বেলায় ঘুম ভাঙবে তীব্র কোনো শব্দে। শব্দটা আর কিছু নয়, অ্যালার্ম ঘড়ির। আজ বিশেষ কারো সঙ্গে আপনার দেখা করার কথা। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যান। কোনো প্রতিষ্ঠানের পুরো দায়িত্ব আজ আপনার কাঁধে এসে যেতে পারে। অর্থভাগ্য শুভ। দূরযাত্রা তুষ্টি আনলেও সাবধানতা আবশ্যক। শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আয়নার সামনে দাঁড়িয়ে আজ অবাক হয়ে যাবেন কিছু একটা দেখে। সেখানে আপনার দিকে ধেয়ে আসা বিপদের রাস্তা দেখতে পাবেন। তবে কোন রাস্তায় অগ্রসর হবেন সেটা একান্ত আপনার নিজের ব্যপার। নিজেকে অরক্ষিত মনে হলেও ভয় পাওয়ার কিছু নেই। সত্য আর সততাই আপনার বল, কর্মনিষ্ঠা আপনার হাতিয়ার। পকেট ফুটো হয়ে গেছে বেশ কিছু দিন আগেই, তবে আজ উপছে পড়বে টাকার ভারে। রক্ষা করার দায়িত্বও আপনার। শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G