আজ কেমন যাবেঃ ০৬ অক্টোবর
আজ ০৬ অক্টোবর , ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ যতোটা চাইছেন ততটা হাওয়া আপনার পালে লাগবেনা। তাই একটু ধীর গতিতে এগোবেন, কিন্তু পরিকল্পনা যা করবেন তা কাজে লাগার মতো। আজ প্রেমময় জীবনে সুখের ধারাবাহিকতায় একটু ভাটা পড়বে। মাঝে মাঝে আমরা কিছু চাই, কিন্তু কি যে চাই সেটাই ঠিকমতো জানি না। আজ আপনি আবিষ্কার করবেন সত্যিই আপনি কি চান। দূরযাত্রা আনন্দময়। বন্ধুদের সঙ্গেই থাকুন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজ আপনি বিরল সম্মানে ভূষিত হতে যাচ্ছেন বৃষ। আপনার আবেগ কিছুটা রক্ষণশীল, তারপরও চারপাশের সবকিছু অনেক আনন্দ দেবে। মোটেও ঘাবড়ে যাবেন না আপনার আশেপাশের মানুষের কুটিল আচরণ দেখে। জেনে রাখুন তাদের কুচিন্তার অগ্রগতি আপনার জন্য আশীর্বাদ হবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে শান্ত থাকতে হবে, নইলে পস্তানোর আশঙ্কা রয়েছে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন)
আপনাকে যারা ভালোবাসে তারা নিরাপদে থাকবে এবং আপনাকেও নিরাপদে রাখবে। তবে আজকের দিনটি আপনার জন্য যথেষ্ট উত্তেজনা পূর্ণ। তবে ভাববেন না, এখনি আপনাকে কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ হবে হবে না। সামনে যা কিছু আসে তা পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে মোকাবেলা করুন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
অন্যান্য দিনের মতোই আজও যেকোনো সমস্যায় আপনিই থাকবেন দৃঢ়। আপনার জন্য আজ বিশেষ কিছু হতে চলেছে। আত্মবিশ্বাসের সঙ্গে তার মুখোমুখি হোন। আপনার গ্রহ বলছে, সামান্য কাজেই আজ বেশি প্রসংশিত হবেন। অন্যান্যরাও আপনাকে সম্মান জানাবে। কর্মক্ষেত্রে এমন কিছু দেখাবেন, যাতে কর্মকর্তারা ভাববেন একমাত্র আপনিই এই কাজের জন্য যোগ্য। অর্থভাগ্য শুভ।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ আপনাকে কিছু বিষয় বেশ চিন্তিত করে তুলবে। আপনার হয়তো মনে হতে পারে সব উন্নতি বুঝি এখানেই থেমে যাচ্ছে। তবে ভাই সিংহ আপনাকে বলি, কোনো কিছু খুব দ্রুত আশা করা ঠিক নয়। নিজের যোগ্যতা আর দক্ষতার উপর জোর দেন। আজ আপনার জন্য ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা আজ আপনি সমাজের সম্মানিতদের শ্রেণিতে দাঁড়ানোর সুযোগ পাবেন। এই সুযোগে নিজের অবস্থানটা শক্ত করে নিতে ভুলবেন না। আজকের দিনে আপনাকে কোনো আবেগে ভোলা চলবে না। আবেগের মুখে লাগাম টেনে ধরুন শক্তভাবে। তবে মশাই এতোকিছুর ফাঁকে আজ দুর্দান্ত প্রেমে ফেঁসে যাবেন। আর্থিকভাবে আজ লাভবান হওয়ার সুযোগ আছে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ শারীরিক ও মানসিক চাপে আপনাকে বিধ্বস্ত করে দিতে চাইবে নিয়তি। তবে ভালোবাসার সত্যিকার উষ্ণতা আপনাকে ঘিরে থাকবে। কর্মক্ষেত্রে আপনার হাতে নির্ভর করবে অনেক সহকর্মীর ভবিষ্যৎ। পারিবারিক সম্পর্কের সূত্রে কিঞ্চিত অর্থাগম হতে পারে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনি যখন কাউকে মজার জোকস শোনাচ্ছেন তখন কোনো প্রতিক্রিয়ার আশা করবেন না। কারণ যাদেরকে শোনাচ্ছেন তারা মুক ও বধির। সব চেয়ে বেশি ভালো হবে আপনি যদি তাদেরকে নিয়মতান্ত্রিক কাজের ফাঁকে বন্দী করে ফেলেন। আজকের দিনে আপনি হাঁটবেন সামনের দিকে অর্থ হাঁটবে পেছনের দিকে। তবে আপনার গ্রহ বলছে আজ আপনি প্রেমের আকাশে মুক্ত স্বাধীন পাখি। ইচ্ছেমতো উড়াউড়ি করতে পারবেন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন অনেক কাজ হাতে আসবে আজ, যা আনবে অর্থকড়ি, মেটাবে অর্থঘটিত সমস্যা। ভালোবাসার মানুষটিকে উপহার দেয়া ছাড়াই সে ভেঙে ফেলতে পারে অভিমান, আর সন্ধ্যাটা হবে দারুণ প্রেমময়। কর্মক্ষেত্রে আইনত যিনি আপনার জবাবদিহিতা নিতে পারেন না, তার কাছে জবাবদিহিতা বন্ধ করুন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ আপনার আচরণে ছেলেমানুষি ফুটে উঠবে। অথচ কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখবেন। এককথায় জাতে মাতাল তালে ঠিক এই টাইপের। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। অর্থভাগ্য মন্দ গেলেও বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ সর্বগ্রাসী প্রেম আপনার ইতিবাচক সর্বনাশ করবে। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ- এ ধরনের। কর্মক্ষেত্রে হতে যাচ্ছেন পথিকৃৎ আর এ গুণটিকে ধরে রাখুন, অল্প দিনের মধ্যেই ঊর্ধ্বতনের দৃষ্টি আকৃষ্ট হবে। পারিবারিক কারণে অর্থাগম ঘটতে পারে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনের নিয়ম অনুযায়ী আপনার সময়টা বেশ ভালোই কাটবে মীন। তবে চারপাশে ওৎ পেতে আছে অশুভ শক্তি। তাই সচেতন থাকতে হবে একটু বেশি। আজকের দিনে আপনি এমন একটি কাজের দায়িত্ব পাবেন, যা ভবিষ্যতের রঙিন দিনের সূচনা করবে। সব কিছুর মোকাবেলায় গোপনে আত্মবল জমাতে থাকুন। সবকিছুর দিকে নজর দিতে গিয়ে মনযোগ হারিয়েছেন প্রিয় মানুষটির প্রতি। তাই তার মধুর ঝাড়ি অপেক্ষা করছে আপনার জন্য। প্রস্তুত থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/এনজে


















