আজ কেমন যাবেঃ ০৭ ডিসেম্বর
আজ সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই সব সামলে নেয়ার মতো কৌশল শিখে যাবেন। বয়স্কদের কথা ভুলবশত অমান্য হয়ে গেলেও তা দিনের ভেতরই শুধরে নেয়ার সুযোগ থাকবে। প্রিয় মানুষ বহুদিন পর আজ অপ্রিয় কাজ করবে, সেটা দেখতেও ভালো লাগবে। তাই বলে নিজে যেন আবার তরল হয়ে যাবেন না। শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
বৃষ (২১ এপ্রিল – ২১ মে) এমন কিছু বলতে গিয়ে বিব্রত হবেন, যা বলতে চাননি। বিপরীত লিঙ্গের কারও চোখে করুণা প্রত্যাশা করবেন না। আজ অর্থভাগ্য শুভ। দূরযাত্রায় তুষ্টি অনিবার্য। বেকারদের মুখে হাসি ফোটার মতো এমনকিছু ঘটনা ঘটে যাবে। বন্ধুদের পাল্লায় পড়ে এমন কোনো কাজে যোগ দিতে হতে পারে, যা শুধুই অবাক করে চলবে। শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
মিথুন (২২ মে – ২১ জুন) ভালোর সজ্ঞা আজ হারিয়ে যেতে পারে। বজ্রপাত ঘটানোর মতো ঘটনা ঘটলেও হঠাৎই পানি পাবে। নিভে যাবে সব আগুন। অর্থসংক্রান্ত আলোচনায় মন বসতে চাইবে না। আপনার বুদ্ধিমত্তার কাছে হেরে কেউ যদি অভিশাপ দেয় মাথাপেতে নিন। জানেন তো, এটা অভিশাপ নয় আশীর্বাদ। শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
কর্কট (২২ জুন – ২২ জুলাই) ভালোলাগা বল্গা হরিণের মতো ছুটতে থাকবে। তবে জেনে রাখুন আপনি অন্ধ নন। বনের লতাপাতায় জড়ানোর আশঙ্কা খুব বেশি বোকা বানাতে পারবে না। চোখ খোলা রাখুন আর উপভোগ করুন জীবনের সুখের সময়। কর্মক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরে আসবে। প্রতিবেশির চোখেও কিছুটা ভাটা পড়বে। শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) সব সময় আপনিই নায়ক এমনটা ভাবার দরকার কি? সহনায়কের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেটা পালন করুন। ছোটবেলার কোনো স্মৃতি সামনে আসতেই ভাবের জগতে হারিয়ে যাওযা যাবেনা। পাওনা অর্থের অর্ধাংশ ফেরত পাবেন। সম্মানিত হবেন নিজের কৃতকর্মের জোরে। শুভ রং: হলুদ, সোনালি। শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুরুটা সেভাবে না হলেও শেষ হবে একদমই ভিন্নভাবে। আপনার মনের কথা বুঝে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে আনন্দ অবশ্যই অনেক বেশি। প্রায় অসম্ভবকে আজ সম্ভব করা সহজ হবে। প্রিয় মানুষের হাসি কানে বাজবে বার বার। দূরযাত্রা বেশ শুভ। শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) প্রতিপক্ষকে ভুলিয়ে বন্ধুতে পরিণত করার দারুণ ক্ষমতা আপনার আছে। আপনার উপকারী মানসিকতা প্রায় অসম্ভবকে সম্ভব করবে। আতিথিয়তা করতে হবে আজকের দিনে। মনের মাঝে সকাল থেকেই যে কাজের তাড়া, তা আপনিই সমাধান হয়ে সামনে হাজির হতে পারে। প্রেমের ভেজাল কিছুটা হ্রাস পাবে। অর্থ আসতে পারে। শেয়ার ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন। শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) যখন নিম্নপদস্থ কর্মচারী আপনাকে ডিঙিয়ে কিছু ফায়দা লুটতে চাইবে তখন অবশ্যই মেজাজ খারাপ হবে। তাকে বুঝিয়ে দিন আপনি সবই টের পাচ্ছেন। আপনার যোগ্যতা নিয়ে কারো ছুড়ে দেয়া প্রশ্নে বিব্রত না হয়ে কিছু গুণের স্মাক্ষর রাখতে পারেন তার সামনে। আবার হেসে উড়িয়ে দিতে পারেন সব প্রশ্নের ধোঁয়া। শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) নিজের কাজের মান নিয়ে কিছু প্রশ্ন খেলে যেতে পারে নিজের মনে। অন্যকেউ আপনার কাজে প্রশ্ন তুলবে না, তবুও। সংস্কৃতি চর্চা কিছুটা স্বস্তি যোগাবে। লেখালেখির অভ্যাসও এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। বন্ধু শ্রেণির সহকর্মীর সাহায্যে আজ সবচেয়ে বেশি নিবেদিত থাকতে ইচ্ছা করবে। অর্থ আসবে আবার যাবেও- এরই মধ্যে ইতিবাচক ব্যবধান রক্ষা আপনার দায়িত্ব। শুভ রং: আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) আপনার হাত ধরে সমাজে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রশংসিত হবেন সমাজপতিদের কাছ থেকে। প্রিয় কোনো ব্যক্তির জন্য উপহার কিনতে গিয়ে সিদ্ধান্তহীনতা কাজ করবে। দিনের প্রথম ভাগে কোনো বিষয় নিয়ে নিজের মধ্যে তুমুল বিতর্ক বাধবে। পরিবারের কাছ থেকে আজ এমন কোনো সাহায্য পাবেন যা বড় ধরনের সুযোগ এনে দেবে। শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সঙ্গীর মনের কথা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে তার আচরণের পরিবর্তন আপনাকে ভাবিয়ে তুলছে। একটু খোঁজ নিয়ে দেখুন। আপনার সঙ্গীটি আবার নতুন কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে না তো? ব্যবসায় যথেষ্ট মনোযোগী হোন। আর্থিক লেনদেনে নিরাপত্তার জন্য সঙ্গে কাউকে রাখুন। দূরযাত্রা না করায় ভালো। শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) দুরন্ত সময় যাবে আজ। বন্ধুদের সঙ্গে আজ বেশ আয়েশি ভঙিমায় ঘুরে বেড়াবেন। অতিরিক্ত খাওয়ার জন্য শারীরিক কিছু সমস্যা তৈরি হবে। মস্তিষ্কে হঠাৎ করেই আজ দুর্দান্ত সব কাজের পরিকল্পনা এসে যাবে, কিন্তু সাবধান! কারো সঙ্গে সেটা নিয়ে কথা বলবেন না, চুরি হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
প্রতিক্ষন/এডি/জেডএমলি























