আজ কেমন যাবেঃ ০৮ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ৮, ২০১৫ সময়ঃ ৮:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashiআজ রবিবার, ০৮ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
নিত্য নতুন চিন্তাগুলো আপনাকে ব্যবহার করতে চাইবে ঘুড়ি হিসেবে। আপনাকে উড়াবে অজানার দেশে। ভেবে নেবেন এই শখ বুঝি আপনিই প্রথম করেছেন। অবাক করা বিষয় হল এমন অদ্ভুত চিন্তা এর আগে অনেক বড় বড় মনীষীদের পক্ষেই সম্ভব হয়েছে। তাই নিজেকে পাগল ভেবে সবার থেকে আলাদা করার দরকার নেই। আপনি দিব্যজ্ঞানী। অর্থ ছাড়াই নিজেকে আজ দারুণ উন্মুক্ত লাগবে। প্রিয় মানুষটার চোখ দর্শন আপনার কাম্য নয়, শুধু ভাবনায় আপনি তুষ্ট। বেকারদের কেউ পাবেন কাজের নিশ্চিত খোঁজ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আপনার ইচ্ছাতে হচ্ছে ঢঙ্কাবাজি। দূরে বসে তার বাদ্য শুনছেন আর মনে মনে নতুন কোনো ছক আঁকছেন। প্রতিদিনের মতো একই খবরে আজ তেতো হতে হবে না। পাবেন ভিন্নতার দেখা। অর্থ আজ যাবে না বরং আসবে। পর্দার ওপার থেকে ভেসে আসবে সুললিত কণ্ঠ। মায়াময়তা গ্রাস করতে পারে ক্ষণিকের জন্য।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)
কি করছেন কেন করছেন তার হিসেব কেউ চাইতে আসার সাহস দেখাবে না। আপনার সৃষ্টিশীলতাকে বুঝে মূল্যায়ন করার মতো ব্যক্তিত্বও আশেপাশে কম পাবেন। তবে কাজগুলো অবশ্যই মূল্যবান। অর্থের বিচারে আজ দান বেধে যেতে পারে ব্যবসায়িক লেনদেনে। প্রেমযোগ শুভ। বেড়াতে গেল নিশ্চিন্তে থাকতে পারেন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আপনার কাজ গুলো বুঝদার লোককেও অবাক করে দেবে, অবুঝদের মাথা ঘুরাতে পারে। পরিবারের লোকের কাছে আজ বিশেষ সমাদর পাবেন। বন্ধুদের মাঝে নতুন আমেজ তৈরি হবে। নতুন পরিকল্পনা ঘুর ঘুর করতে থাকবে। কিছুটা সময় অস্থির থাকতে পারেন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায়। সমাজের কোনো কাজের বিচারের দায়িত্ব এসে জুটে যেতে পারে। বেকারদের জন্য দিনটি বেশ শুভ।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কাজের নাগাল পেতে কষ্ট হবে। কাজের পেছনে দৌড়তে হবে দিনভর। আবার বিপরীতটাও হতে পারে। মনের বাগানে আজ দেখা দেবে নতুন ভ্রমরের আনাগোনা। কোনটা পাত্তা দেবেন আর কোনটা দেবেন না সেটা আপনার ব্যাপার। প্রতিবেশির কেউ আপনাকে আজ কোনো একটি কাজের জন্য খুব বেশি ধরে বসতে পারে। সামাজিক গুরুত্বপূর্ণ কাজে পালন করতে হতে পারে প্রধান ভূমিকা।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সকাল বেলায় ঘুম থেকে উঠে পেয়ে যাবেন কোনো সুখবর। তবে জমি নিয়ে শরীকের মধ্যে বিরোধের সম্ভাবনা জোরতর। আত্মীয় সমাগম আপনার মনকে ভালো করে দেবে। ধর্মীয় কাজে অর্থব্যয় নিশ্চিত। বেকারদের কেউ ব্যবসার সুযোগ পাবেন।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আকাশে আজ লাল নীল প্রজাপতি ওড়াউড়ি করবে। মন চাইবে তাদের সঙ্গে হারিয়ে যেতে। তাই দৃষ্টিতেই তাদের ওড়ার দৃশ্য বন্দী করে ছুটতে হবে কর্মস্থলে। তবে সুখবর হলো আজ আপনার পকেটে ঢুকে যাবে বেশ কিছু টাকা। অর্থাৎ বেতন পাবেন অথবা পাওনা টাকা ফেরত পাবেন।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মনের সব ভালোবাসা উজাড় করে যে কাজটি করছেন, তাতে স্বীকৃতি পাচ্ছেন না। এতে মনে কষ্ট নেয়ার কিছু নেই। কারণ ভালোর জয় সব সময়। আজই কোনো বিদেশি কোম্পানির সঙ্গে আপনার ডিল হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রিয় মানুষের সঙ্গে চা মুখর সন্ধ্যা কাটবে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অন্ধজনে আলো দান করুন। আর দ্বিতীয়বার মৃত্যু হওয়ার আগে প্রথম মৃত্যু নিয়ে ভাবুন। বাঁচার পথ চোখের সামনে উদ্ভাসিত হবে। বর্ণচোরা থেকে বর্ণবাদী- যে আচরণই দেখান না কেন, উত্তম প্রতিফল পাবেন তার, যা বহুদিন মনে থাকবে। আশু পরিণতি জেনে, বুঝে ও মেনে কাজ করুন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শরীরে বল পাবেন আগের চেয়ে বেশি। আত্মীয় স্বজনদের মধ্যে অসুস্থতার পরিমাণ বেড়ে যাবে। বন্ধু শ্রেণীর কেউ আপনাকে আজ জ্ঞান দিতে আসবে। সহকর্মীদের সঙ্গে আজ বেশ আমুদে একটা দিন যাবে। নতুন চাকরি পেয়ে যাচ্ছেন যারা এতদিন ধরে একটা চাকরি খুঁজছেন। ভ্রমণে বেরিয়ে পড়ুন: ভ্রমণেই সুখ, ভ্রমণেই শান্তি।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
খুব বেশি আলোয় আসবার চিন্তা আজ ক্ষতির কারণ হবে। বিগত দিনের স্মৃতি প্রেরণা যোগাতে পারে সামনে এগোবার। প্রেমপত্র অন্যের হাতে না দিয়ে নিজের হাতে পৌঁছুলেই উত্তম। পারিবারিক কারণে অকস্মাৎ অর্থবিয়োগের সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতির দ্বার খুলে যাবে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দুরন্ত সময় যাবে আজ। বন্ধুদের সঙ্গে আজ বেশ আয়েশি ভঙিমায় ঘুরে বেড়াবেন। অতিরিক্ত খাওয়ার জন্য শারীরিক কিছু সমস্যা তৈরি হবে। মস্তিষ্কে হঠাৎ করেই আজ দুর্দান্ত সব কাজের পরিকল্পনা এসে যাবে, কিন্তু সাবধান! কারো সঙ্গে সেটা নিয়ে কথা বলবেন না, চুরি হয়ে যাওয়ার আশঙ্কা বেশি।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G