আজ কেমন যাবেঃ ১০ জানুয়ারি
প্রতিক্ষণ ডেস্ক
আজ রবিবার, ১০ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): গবেষণাধর্মী কাজে যুক্ত হতে পারেন। বিশেষ কোন একটি সুসংবাদ আজ দুয়ারে কড়া নাড়বে, যার জন্যে বহুদিন ধরে অপেক্ষায় আছেন। ভালোবাসার মানুষটি আজ অপ্রত্যাশিত ঝামেলার হাত থেকে উদ্ধার করবে। কর্মক্ষেত্রে আজ হযবরল অবস্থার সম্মুখীন হতে পারেন, তাই আগেই সতর্ক হয়ে যান। অর্থই অনর্থের মূল—এটা ভেবেই খুশি থাকুন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আপনি যে কাজটিতে আটকে গেছেন তাতে সময় দিন, আজকেই হয়তো সমাধান সুনিশ্চিত। কর্মক্ষেত্রে সাফল্য কেবলই আপনাকে পাশ কেটে যাচ্ছে এমনটা মনে হওয়ার কারণ নেই। সাফল্য আসি আসি করছে, স্থির থাকুন। প্রিয় মানুষের সান্নিধ্য আজ তিক্ত মনে হতে পারে। ভ্রমণ শুভ। শরীর স্বাস্থ্য আজ বেশ থাকবে।
মিথুন (২২ মে – ২১ জুন): অনেক হেলাফেলা হয়েছে এখন একটু মনোযোগ দিন কর্মক্ষেত্রে, সাফল্য কিন্তু আপনাকে খুঁজছে— এক্ষেত্রে নিজের মনের চিন্তাধারাকে সায় দিন। দিনটি শুধুই অর্থ প্রাপ্তির, তাই খুশি থাকুন। প্রিয় মানুষটি আজ প্রিয় আচরণ না করলেও তাকে বুঝতে চেষ্টা করুণ, তাহলেই অনুভব করতে পারবেন সম্পর্কের মধুরতা। অন্যদিক দিয়ে আজ অর্থ খোয়া যাওয়ার ঘটনাও ঘটতে পারে। ভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): দিনটি আজ ব্যবসা বাণিজ্যের জন্য শুভ। আশেপাশের মানুষজন আজ আপনাকে দাম্ভিক ভাবতে পারে। আজকের দিনটিতে নিজ চিন্তাভাবনার সাথে প্রিয় মানুষটির চিন্তাভাবনায় মিল খুঁজে পাবেন। সুতরাং আজকে কোনো মনোমালিন্য নেই। অপ্রত্যাশিত ভাবে অর্থের প্রাদুর্ভাব ঘটবে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছনে কিন্তু বুঝতে পারছেন না, এটা গ্রহরই কারণে। ভ্রমণ শুভ, তবে পথে অনাকাঙ্ক্ষিত কারো সাথে দেখা হয়ে যেতে পারে যাকে আপনি পছন্দ করেন না। তাই চোখ কান খোলা রেখে ভ্রমণে বেরিয়ে যান। প্রিয় মানুষটি আজ নতুন করে ভালোবাসাতে শেখাবে। কর্মক্ষেত্রে আজ নিজের সাফল্য নিজ চোখে দেখতে পাবেন। স্বাস্থ্য আজ ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): মনের মধ্যে আজ শৈল্পিক ভাবধারা লক্ষ্য করবেন। দিনটি আজ খোশমেজাজেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য আপনি যা ভাবছেন বা করছেন তা আদৌ ঠিক হচ্ছে কিনা তা নিয়ে আরেকটু ভাবুন। অর্থের কোন সুবিধাই আজ আপনার কাছে ধরা দিবে না। ভ্রমণের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষ হতে আজ দূরে থাকুন, মনোমালিন্যের সম্ভাবনা বিদ্যমান।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): ভালোবাসার মানুষটিকে চোখের দেখা দেখতে গিয়ে আজ অনর্থ ঘটে যেতে পারে। সুতরাং প্রেমিক-প্রেমিকাদের, বিশেষত- এ পথে যারা নতুন এখনও, তাদের জন্যে আজ একসরঙ্গ বাহিরে বেরোনো বারণ। পূর্বপরিকল্পনার ছকে ফেলে কাজ সমাধা করুন, পরিকল্পনার বাইরের কিছু করতে গেলে বাঁধতে পারে গোল। সুজনশীল পথে অর্থ আয়ের প্রচুর সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): জীবন থেকে নেয়া অভিজ্ঞতাগুলো শক্তিমান বন্ধুর মতো আজ আপনাকে রক্ষা করে যাবে। কাছের মানুষদের সঙ্গে পেরিয়ে আসা খারাপ সময়গুলোর কথা ভেবে মনকে স্মৃতিকাতর হয়ে যেতে দিন। কর্মক্ষেত্রে মানসিক শক্তির পরীক্ষা দিতে হতে পারে আজ। নতুন কোন ব্যবসায় হাত দিতে চাইলে আজ পরিকল্পনা করার প্রসন্ন সময়- কেননা মন অনেক বেশি বিবেচক থাকবে। পারিবারিক কাজে অর্থব্যয় ঘটবে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): যে যুদ্ধে জিততে পারবেন না বলে মনে হবে- সে যুদ্ধ আজ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কিছু মানুষের আচরণ সহ্য করা কঠিনই হবে আপনার জন্যে- তবু গুড টেম্পারমেন্টের পরিচয় দিন, কেননা আপনার জীবনের অনেক শত্রুই বর্তমানে আপনার সেরা বন্ধুদের একজন এবং এ ঘটনা ভবিষ্যতের জন্যেও সত্যি। অর্থযোগ।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ রেগে গিয়ে ঝোঁকের মাথায় করে ফেলা কোন কাজ আপনাকে ভোগাতে পারে। ভালোবাসার মানুষটিকে নতুন করে চেনার সুযোগ হতে পারে আজ। কর্মক্ষেত্রে কারও কাছ থেকে প্রতারিত হতে পারেন- আর বলা হয়ে থাকে, প্রতারণা বিষাক্ত জলের মতো, যেদিকে যায় সেদিকেই ক্ষতিগ্রস্ত করে। নিজেকে বিষাক্ত হয়ে উঠতে না দিলেই লাভবান হবেন। অর্থের প্রাপ্তিযোগ রয়েছে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন- যারা আপনাকে ছায়া দিয়ে রেখেছেন, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে চলেছেন। আপনার চঞ্চল প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এমন কারও সঙ্গে আজ দেখা হয়ে যেতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকাদের জন্যে শুরু হতে পারে নতুন মানঅভিমান পর্ব। কর্মক্ষেত্রে আজ সহযোগিতা, আড্ডা আর মৃদু রোমান্সের মিশেলে দারুণ একটা দিন কাটবে। তবে অর্থযোগ শুভ নয়।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): নিজের ও আশপাশের মানুষগুলোর ওপর বিশ্বাস রাখুন, এটা আজ মন খারাপের দিনে আপনাকে অনেকখানি স্বচ্ছ রাখবে। তবে প্রেমের ক্ষেত্রে নীল হয়ে যাওয়া এড়াতে পারবেন না। গুরুত্বপূর্ণ পরিকল্পনার ক্ষেত্রে সহকর্মীদের সহায়তা নিন। গভীর জলের মাছেরা অর্থের ব্যবহার জানে- তাই অর্থও ধরা দেয় সহজেই। মীনের অর্থযোগ উত্তম।
প্রতিক্ষণ/এডি/এফটি
























