আজ কেমন যাবেঃ ১০ ডিসেম্বর

প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৮:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ পূর্বাহ্ণ

Rashi
আজ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯) কোনও সিদ্ধান্ত নেয়ার আগেই কাজের সমাধান দিনটাকে অলৌকিক করে তুলবে। তবে অনেক বেশি সাবধান থাকতে হবে । আপনি বর্তমানে এমন একটি সময় পার করছেন যেখানে দিনদিন মনের শান্তিু নষ্ট হতে চলেছে। বিনিয়োগে লাভের আশা কম তবে ক্ষতির আশঙ্কা নেই। ভালোবাসার বাতাস ঢুকবে দক্ষিন জানালা দিয়ে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। বেকারদের কেউ পেয়ে যাবেন খণ্ডকালীন কাজের দায়িত্ব।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০) আজ আপনি অনেক কিছু করতে চাচ্ছেন নিজের রোমান্টিক জীবনে। হয়তো তা ভালো কিছুই হবে অথবা খারাপ কিছু হবে, তারপরও চেষ্টা থাকবে অবিরাম। আজ আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে দ্বিগুনেরও বেশি, যা দেখে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন। বিকেল নাগাদ সুযোগ এসে যাবে প্রিয়জনকে ভালোবাসা প্রকাশ করার। সপ্তাহ জুড়ে আর্থিক জটিলতা আপনার পিছু ছাড়তে চাইবে না। পরিবারের কল্যাণে কিছু টাকার অপচয় হতে পারে। বন্ধুদের কাছ থেকে ব্যবসার ব্যপারে আজ কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন। দূরযাত্রা শুভ।

মিথুন (মে ২১ – জুন ২০) আপনার অফিসের উর্ধ্বতনকে আজ এড়াতে পারবেন না কিছুতেই। তার দেয়া কাজের চাপ বইতে হবে কষ্ট হওয়া সত্ত্বেও। না হলে পরিস্থিতি বেসামাল হতে বেশি সময় লাগবে না। তাই ঘর থেকে বের হওয়ার সময় উর্দ্ধতনের আজ্ঞা পালনের মানসিক প্রস্তুতি নিয়েই বের হোন। ভালোবাসায় শর্টটাইমের লালবাত্তি দেখা দেবে। পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে ফেলুন। অর্থনৈতিক স্বাধীনতা কাজ করবে। রাস্তা পারাপারে সাবধান হোন।

কর্কট (জুন ২১ – জুলাই ২২) রাজ্যের যতো আনন্দ আজ আপনার মনে ভর করবে কর্কট। আজ আপনি শারীরিকভাবে বেশ সুস্থ অনুভব করবেন। আপনার স্বপ্ন আজ এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখানে বাস্তব প্রাপ্তি তার থেকেও বেশি। পূর্বের সব অনিশ্চয়তা আজ নিশ্চয়তায় পরিণত হবে। প্রিয় মানুষটির সামনে দাড়িয়ে আজ কিছু বলতে সাহস পাবেন। মনের লুকানো সব কথা বলতে পারার আনন্দে আত্মহারাও হয়ে যেতে পারেন। বেকারদের কারো হাতে আজ অর্থ আসবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) চতুর্দিক থেকে জনগণ আজ আপনাকে চেপে ধরবে কিছু করে দেখানোর জন্য। সমস্যা নেই, আপনার গুণে মুগ্ধ হবে সবাই। গ্রহ বলছে আজ কেউ আপনার প্রেমে পড়বেই। পাওনা টাকার ফেরত আসার সম্ভাবনা অনেক বেশি। আজ অপেশাদার কেউ আপনার কর্মক্ষেত্রে দারুণভাবে সাহায্য করবে। পরিবারের কারো রোগ মুক্তি আপনাকে চরম সুখী করে তুলবে।

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২) আজ আপনার সামনে অনেকগুলো কাজ অপেক্ষা করছে কন্যা। চিন্তায় পড়ার কিছুই নাই, একে একে দেখবেন সবই শেষ করে ফেলেছেন। আজ আপনার গ্রহ পূর্বপরিকল্পিত চিন্তামাফিক এগিয়ে যেতে বলছে। ছোটবেলার খেলোর সঙ্গীর দেখা পেয়ে যাবেন চলতি পথে। কোনো কারণে বাড়িতে আজ খাবার-দাবারের বিশেষ আয়োজন চলবে। প্রতিবেশির কেউ সঙ্গ দিতে চাইবে সৃজনশীল কাজে।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২) অবাক হওয়ার কিছুই নেই, আজ আপনি সফল হতে চলেছেন দীর্ঘদিনের প্রচেষ্টায়। আপনার পোশাকের রুচি মুগ্ধ করবে নতুন পরিচিত ব্যক্তিকে। কর্মক্ষেত্রে সামান্য জটিলতার আভাস পাওয়া যাচ্ছে। কাজের চাপ বেড়ে যাবে অনেক বেশি। কাজের খাতিরে বিদেশ যেতে হবে দুয়েকদিনের মধ্যে। বিকেলটা কাটবে আড্ডাবাজি আর গল্পের মধ্য দিয়ে।

বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১) আজ পুরনো বন্ধু কিংবা প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে দেখা করতে চাইলে- সে পথে বাধা আসতে পারে। আপনার প্রতি কারও গোপন প্রেম টের পেতে বড় দেরি হয়ে যেতে পারে। কর্মমুখর দিন শরীরকে ঝরঝরে করে তুলতে পারে আজ। আয় ও ব্যয়ের হিসাব রাখুন, আয়ের সমানুপাতে ব্যয় করুন। সামনে বড় খরচ অপেক্ষা করে আছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) আজ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসতে পারে। এমন কোথাও কোনো গেট টুগেদারের নিমন্ত্রণ পাবেন, যেখানে পুরনো কোনো বন্ধুকে হঠাৎ দেখতে শুরু করতে পারেন ভিন্ন চোখে, যেমনটা ভাবেননি আগে। কর্মক্ষেত্রে, আপনার চেয়ে বয়সে ছোট এমন কারও পরামর্শ ভালো কাজে আসতে পারে। ক্যারিয়ারের দুশ্চিন্তা অর্থাগমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) খুব গুরুত্বপূর্ণ কোনো কাজকে সামনে খুব বিপদে পড়তে পারেন, যে বিপদ আপনার দেরি করিয়ে দিতে পারে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চোখ বন্ধ করে বলে দেয়া যাচ্ছে- ভয়াবহ যানজট আপনার জন্যে ওঁৎ পেতে আছে। রাস্তায় বেরুলেই ঝাঁপ দিয়ে পড়বে ঘাড়ে। কর্মক্ষেত্রে যদি সাফল্যের একটি দরজা বন্ধ হয়ে যায়, তো অপেক্ষা করতে থাকুন, আরেকটি খুলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) সকাল থেকেই মনটা দূরে কোথাও যেতে চাইছে। কাছের বন্ধুদের ডেকে পরিকল্পনা করে ফেলুন আর বের হয়ে যান। নক্ষত্র মতে, আজ গোটা দিনটাই আপনার। আজ ইচ্ছাশক্তি আপনার অধীন। কর্মক্ষেত্রেও হঠাৎ করে কিছু সুযোগ চলে আসবে যা দীর্ঘমেয়াদে সুফল দেবে আপনাকে। তবে মনে রাখবেন আপনার চিন্তার দৌড় আর বাস্তব জীবনের দৌড় এক নয়। চিন্তার দৌড়ে কিছুটা লাগাম দিয়ে বাস্তবে দৌড় দিন। তাতে আখেরে আপনার এবং সঙ্গী দুজনেরই লাভ হবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) আপনার সঙ্গে কারো দেখা করার কথা। মনে করে দেখা করে নিবেন। তা না হলে বড় কেন সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। নিজ বাসস্থানের বাইরে রাত কাটাতে হতে পারে আজ, সেই প্রস্তুতি রাখুন। বাসা থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নেবেন। যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে তবে খুব সাবধানে থাকাই ভালো। মীন রাশির জাতকদের আজ প্রেমে পড়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে সবদিক বিবেচনা করেই তবে সম্পর্কে আগাবেন।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G