আজ কেমন যাবেঃ ১০ নভেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
অতি ধূর্ত এক ব্যক্তির সঙ্গে আজ আলাপচারিতায় মজে যাবেন। তাকে খোঁচাতে খোঁচাতে অনেক তথ্যই বের করে আনতে পারবেন যা আপনার অনেক কাজে লাগবে। দিনের মধ্যভাগে কিছুটা মানসিক অস্বস্তিতে যাবে তবে স্বস্তি ফিরবে একটা খবরের মাধ্যমে। খবরটা মূলত কর্মক্ষেত্র নির্ভর। ভ্রমণে বের হতে পারেন আজকে, গ্রহের সুবাদে দিনটি অতীব গাঢ় অনুভূতিতে পার হয়ে যাবে। দিনটি বেশ বড় মনে হবে আজ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
প্রতিদিনের মতো আজকের দিনটি গতানুগতিক যাচ্ছে না। খেলাধূলা করতে ইচ্ছে করবে আজ। মহল্লায় উৎসব উৎসব একটা ভাব চলে আসবে। শিক্ষার্থীরা পেয়ে যাবেন সহজেই বৃত্তি লাভের পথ। যারা কর্মক্ষেত্রের সন্ধানে অনেকদিন ধরে হন্যে হয়ে ঘুরছেন তারা আজ সুসংবাদ পেতে যাচ্ছেন। পরিবারে সামান্য পরিমাণে হলেও খুশির রেশ থেকে যাবে। আত্মীয়রা খোঁজ নিবে আপনার।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন)
রাগ-ক্ষোভ-হিংসা-ঘৃণা এগুলো সবই মানবিক গুণ। গ্রহের ফেরে আজ আপনার মধ্যে রাগের প্রভাব বেশি। পারিবারের সদস্যদের করা ছোটোখাটো ভুলের কারণে আজ অন্তত রাগারাগি করবেন না। বাবা-মার দিকে খেয়াল রাখবেন। সন্ধ্যে নাগাদ পরিবারের কারো শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে যেতে হতে পারে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
গ্রহের অশান্তি আপনার হৃদকম্পনের মধ্য দিয়েই টের পাওয়া যাচ্ছে। গ্রহে রাহুর প্রভাবের কারণে আজ আপনার কপালে দুর্ঘটনাযোগ লিখিত আছে। বাসা থেকে বের হওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। প্রয়োজনবোধে সরকারি যানবাহনে না উঠে ট্যাক্সি কিংবা রিকশায় চলাচল করুন। বন্ধুদের দ্বারা লাভবান হবেন আজ। প্রিয়জনের সান্নিধ্যে সন্ধ্যেটা মধুময় হয়ে উঠবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নক্ষত্র মতে আপনার নাম শুনলেই আজ মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। কারণ গতকালের হাকডাকে আপনার আশপাশের মানুষের মনে যারপরনাই ভীতির সঞ্চার হয়েছে। আজ অন্তত মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলুন, দেখবেন দুনিয়াটা অনেক সুন্দর। আপনি যে অসুন্দরের জন্য নিজেকে গুটিয়ে রাখেন তা দুনিয়ার সব সমস্যার কাছে নিতান্ত তুচ্ছ। দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান আর ভালোবাসতে শিখুন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নারীভাগ্যের কারণে আপনার চারপাশের মানুষ যে আপনাকে ঈর্ষা করে তা কমবেশি জানেন। নিজের পারদর্শিতা আর যোগ্যতা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় বারংবার অন্যের ওপর নির্ভর করেন আপনি। এই নির্ভরতা কমিয়ে কাছের মানুষের কথা বিশ্বাস রাখুন। আপনার জন্য চাকরি নয়। সৃষ্টিশীল কাজেই আপনার মুক্তি।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার মুখের কথা মানে অনেক কিছু। তাই আজ অন্তত সন্তানদের শারীরিক সমস্যা নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করবেন না। এমনিতেই মুখের কারণে লোকজন আপনাকে এড়িয়ে চলে। যার কারণ দিনের শেষে আপনি অনেকটাই একা জীবনযাপন করেন। ব্যবসায়িরা অনায়াসে আজকের ছুটির দিনটি উদযাপন করতে পারেন। শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ শেষ হয়নি।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার স্বভাবে যে নারীপ্রীতি আছে তা মোটামুটি সবাই জানে। তাই বলে কর্মক্ষেত্রে নারীপ্রীতি বেড়ে গেলে দিনের শেষে আপনিই গাড্ডায় পড়বেন। কারণ কর্মক্ষেত্রে সবাই আপনার সহকর্মী। আর এই করপোরেট দুনিয়ায় সবাই সবার ফায়দার কথাই আগে ভাবে। পারিবারিক কাজে শহরের বাইরে কোথাও যেতে হতে পারে। বৃশ্চিক রাশির ধানচাষীদের ফসল ভালো হবে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নামে ধনু হলেও কাজে আজ আপনি ঘোড়ার ন্যায়। সকাল থেকেই বাড়ির কাজ নিয়ে দৌড়ের ওপর থাকতে হবে। জমি-জমা সংক্রান্ত জটিলতায় অনেক অর্থ ব্যয় হবে। পাওনা টাকা পাওয়ার তো কোনো আশাই নেই উল্টো বন্ধুদের কেউ হঠাৎ করে টাকা ধার চাইতে পারে। ধনু রাশির জাতিকাদের শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির ভাগ্যদশা এতো সহজে ঠিক হবার নয়। নিজের সৃজনশীলতা আর সৃষ্টিকর্মের প্রতি বিশ্বাস না রেখে মিছেই চাকরির পেছনে ঘুরতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন। নিজেকে জানার চেষ্টা করুন এবং সৃষ্টিকর্মের ওপর বিশ্বাস রাখুন। সিংহ রাশির জাতিকার সঙ্গে মকর রাশির জাতকের প্রেমের সম্পর্ক গড়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বেকারদের জন্য দিনটি অতটা সুবিধার নয়। মাত্রাতিরিক্ত পরিশ্রম করার পরেও উপযুক্ত পারিশ্রমিক না মিললে যে কারও খারাপ লাগতেই পারে। আর সেই খারাপ লাগা আজ আপনার রাশিতে। গ্রহ বলছে, অচেনা শত্রুর মাধ্যমে আজ আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িদের মধ্যে যারা ফলের ব্যবসা করছেন তাদের মুনাফা অব্যাহত থাকবে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ অতিরিক্ত পণ্ডিতি করেছেন কি ঘাপলায় পড়েছেন। সকল কাজই আপনি পারেন এই ভাবের কারণে আজ অফিসে বেজায় ধরা খেতে পারেন। তবে ধরা খাওয়ার পরেও অফিসে কোনো সুখবর পেতে পারেন। সংসারে শান্তি বজায় রাখতে জাতিকার সাহায্য নিন। অনাকাঙ্ক্ষিত আত্মীয় স্বজনের আগমনে ঘর আজ ভরপুর থাকবে। ব্যবসায়িরা মুনাফা জন্য ছুটতেই পারেন। তবে ছুটতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়বেন না যেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/এনজে























