আজ কেমন যাবেঃ ১৩ ফেব্রুয়ারি
প্রতিক্ষণ ডেস্ক
আজ শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আপনার আর্থিক সংকট কেটে যাবে। দৈনন্দিন ব্যয় মেটাবার মত টাকা হাতে চলে আসবে। কারো সাহায্যে আপনার বকেয়া অর্থ আদায় হবার যোগ দেখা যায়। আজ বাহিরে কোথাও খেতে যেতে পারেন। জাতিকাদের অলঙ্কার লাভের যোগ দেখা যায়। হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): প্রেম নিয়ে সমস্যা সমাধানের ইঙ্গিত। বিদেশযাত্রায় বাধা মুক্তি। কাজে সফলতা। বাহন ক্রয়। যাত্রাযোগ শুভ। পারিবারিক সমস্যার সমাধান। শুভ দিক দক্ষিণ।
মিথুন (২২ মে – ২১ জুন): আজ আপনার বিদেশ সংক্রান্ত কাজ কর্ম শুভ। অফিশিয়াল কাজের জন্য দূরে কোথাও বেড়াতে যেতে হতে পারে। প্রবাস থেকে প্রিয়জনের আসার সম্ভাবনা বেশী। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয় হবার যোগ রয়েছে। দৈনন্দিন ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রচুর। আজ ট্রাভেল এজেন্সির ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। আমদানী রপ্তানী বানিজ্যে ভালো লাভ হবে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): কাজ কর্মে বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। আজ কোনো অবিবাহিত বোনের বিয়ের কথাবর্তা চূড়ান্ত হতে পারে। প্রভাবশালী কারো সাহায্যে আপনার বকেয়া বিল আদায় হবার সম্ভাবনা রয়েছে। নতুন কারো সাথে বন্ধুত্বর যোগ দেখা যায়। কর্মস্থলে আপনার জমে থাকা কোনো বিল আদায় হতে পারে। আর্থিক সঙ্কটের অবসান হবার সম্ভাবনা রয়েছে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ বেকার যুবক যুবতির চাকরি লাভের যোগ প্রবল। আপনার সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রভাবশালী কারো সাহায্যে কর্মস্থলের জটিলতা কেটে যেতে পারে। বেসরকারি চাকুরিজীবীর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পিতার স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতার অবসান আশা করতে পারেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ বেকার যুবক যুবতির চাকরি লাভের যোগ প্রবল। আপনার সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রভাবশালী কারো সাহায্যে কর্মস্থলের জটিলতা কেটে যেতে পারে। বেসরকারি চাকুরিজীবীর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পিতার স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতার অবসান আশা করতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ দূর্ঘটনা ও রক্তপাত এড়িয়ে চলার চেষ্টা করুন। অযথা বাহিরে না যাওয়াই ভালো। শেয়ার মার্কেটে সামান্ন লাভ হতে পারে। দুপরের দিকে কারো অসুস্থতার সংবাদে মন খারাপ হয়ে উঠবে। আপনার মূল্যবান দ্রব্য সামগ্রি সাবধানে রাখুন। ব্যাংক ঋণ সংক্রান্ত কাজ কর্মে আশানুরূপ অগ্রগতি হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): দিনটি নব দম্পতিদের জন্য প্রেম ও রোমান্স পূর্ণ। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার ব্যবসা বানিজ্যে আশানুরূপ সাফল্য পেতে পারেন। তবে সে তুলনায় অর্থ আসবে সামান্নই। বস্ত্র বিক্রেতা ও স্বর্ণালঙ্কার বিক্রেতাদের ভালো লাভ হবার কথা। যৌথমূলধনি ব্যবসায় নতুন কোনো চুক্তি হতে পারে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ আপনার শরির স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। হঠাৎ জ্বর বা ঠান্ডা জনিত পীড়া দেখা দেবে। আজ কর্মস্থলে সহকর্মীদের সহায্য পেতে পারেন। তবে কোনো কর্মচারির কারনে কিছুটা ঝামেলায় পড়ার আশঙ্কা রয়েছে। আর্থিক ক্ষতির সম্মূখীন হবার আশঙ্কা প্রবল। কারো উপর হঠাৎ ক্ষিপ্ত হয়ে পড়তে পারেন। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): কাজের চাপ কমে আসবে। সৃজনশীল কাজ কর্মে ভালো করতে পারবেন। আপনার প্রেম ও রোমান্সে কোনো নতুন ঘটনা ঘটবার কথা রয়েছে। কারো সাহায্যে আপনার প্রিয় ব্যক্তিটিকে মনের কথা জানাতে পারবেন। সন্তানের জন্য গর্ব করার মত কোনো ঘটনা ঘটবে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি চমৎকার বলা যায়।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কারো সাহায্যে সম্পত্তি সংক্রান্ত ঝামেলার অবসান হতে পারে। বাড়িতে আত্মীয় সমাগমের যোগ প্রবল। কোনো নিকট আত্মীয়র জন্য আজ চিন্তিত হতে পারেন। মায়ের শরির স্বাস্থ্য ভালো যাবে না। গৃহ সংস্কারে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। কোনো বন্ধুর সাহায্যে আপনার প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ আপনার ছোট ভাই-বোনের চাকরি লাভের যোগ প্রবল। দূর থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি শুভ। আপনার কাছে কোনো চাঞ্চল্যকর সংবাদ আসতে পারে। প্রতিবেশীর কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না। প্রাপ্ত সংবাদ ভালো ভাবে যাচাই করে নিন।
প্রতিক্ষণ/এডি/এফটি
























