আজ কেমন যাবেঃ ১৪ নভেম্বর
প্রতিক্ষন ডেস্ক
আজ শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনি এমন কারো কাছে সাহায্য চেয়েছেন যিনি জড়র থেকে উন্নত নয়। নিজের ভাগ্যের ওপর ভরসা রেখে কাজ করে চলুন আপনমনে। ফলাফল আসবে দ্রুততর ডানায় ভর করে। প্রেমের সম্পর্কে উন্নতি ঘটবে। অর্থময় হতে পারে বিকেলের শেষ। বন্ধুদের সংস্পর্শ থেকে নিজের সঙ্গীকে দূরে রাখুন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
ছোট ছোট পাওয়া গ্রাস করতে পারে বড় পাওয়াকে। তাই ছোট ব্যপারে আশাহত হয়ে মন খারাপ করার কিছু নেই। বড় কিছু পেয়ে যাবেন অতিদ্রুত। দিনের মধ্যভাগে পাবেন আশ্চর্য হওার মতো কোনো বস্তুর দেখা। প্রেমকাতর মন নিয়ে ঘুরে বেড়ানোর দিন শেষ। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন)
আচরণের বিশুদ্ধতা আপনাকে সম্মানিত করতে পারে। চূড়ান্ত অবসন্নতা থেকে পেয়ে যাবেন মুক্তির আনন্দ। ব্যবসায় বিনিয়োগ শুভ। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যাযক শ্রেণির কারো সঙ্গে পরিচয়ে আপনার সমস্যার জট খুলবে। প্রেমে আওলা বাতাসের সম্ভাবনা রয়েছে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
রাজ্যের চিন্তা এসে ভর করবে আপনার মাথায়। যথাসময়ে যথাযোগ্য ওষুধ যথার্থ মানুষের ওপর প্রয়োগ করতে না পারলে সমস্যার বৃদ্ধি পাবে উত্তরত্তর। এর প্রভাব এসে পড়বে পারিবারের সদস্যের ওপর। দিনলিপি রেখে থাকলে তা কাজে আসবে গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দিতে। চোখ কান খোলা রেখে চলতে হবে আজকের দিনে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শারীরিক দুর্বলতা ও আর্থিক ক্ষতি যোগ দেখা যাচ্ছে। বাড়ি থেকে না বেরুলে টাকাও খরচ হবে না। তবে বাড়িতে বসে থাকলে পারিবারিক খরচও এড়ানো যাবে না। কর্মক্ষেত্রে প্রশংসা অভিশাপ মনে হতে পারে। কাছের কারো পাতা ফাঁদে পা দিতে যাচ্ছেন। বিদেশ যাত্রা শুভ। জল যাত্রা অশুভ।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অতিরিক্ত ফেনে কথা বলা কমাতে হবে। কারো সঙ্গে নৈতিকতার বিষয়ে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। রাজনৈতিক ভবিষ্যৎ হালে পানি পেতে শুরু করবে। কাওকে ক্ষতি করার মতলব থাকলে বাদ দিতে হবে। প্রিয়জনের সঙ্গে শুভসন্ধ্যা বিনিময় বাড়িয়ে দিন আজ হতে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ধান্দা থেকে বিরত থাকুন। তলে তলে এসব করছেন আর সভা মঞ্চে নিজেকে সাধু প্রমাণ করতে চাইছেন এসব চালবাজি করে আর লাভ নেই। দূরে থাকুন পানি হতে। দিনের শেষভাগে পরিবর্তন লক্ষ্য করবে নিজ শরীরের। আত্মীয় স্বজন আজ বেশ পীড়া দিবে। ভ্রমণ শুভ।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে। নিজেকে নতুন স্রোতে সামলে নিতে প্রস্তুত থাকুন। উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা রয়েছে। পথে কাউকে চেনা মনে হলেও নিশ্চিত না হয়ে তাকে ডাকতে যাবেন না। বন্ধুর সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে সুবাতাস বইবে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
হকারদের রোষানলে পড়তে পারেন। আপনাকে কেউ আজ ফুসলিয়ে কিছু আত্মসাৎ করবে এমনটা বুকের পাটা কারো হয়নি। শিক্ষা ও চিকিৎসায় আজ বেশ সুফল পাবেন। অর্থ আসবে বানের জলে, তবে বান নেমে যাওয়ার আগেই সঞ্চয়ে মন দিন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রিয় ফুল রঙ পাল্টে হয়ে যাবে ভুল। পরশু যাকে কথা দিয়ে এসেছিলেন কিন্তু কথা রাখতে পারেননি সে আজ আপনাকে ধরবে। মুখের মিথ্যে বলার জোর আজ আর কাজে দিবে না। বিশেষক্ষেত্রে সম্পর্ক পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দিনের কাজ দিনের মধ্যে সেরে ফেলুন নইলে পস্তাবেন। আপনাকে কেউ পুতুলের মতো সাজিয়ে রেখে আপনার ওপর অবিচার করছে। আরেকটু সবুর করুন তারপর মাঠে নেমে যান। কাউকে আর তখন পাত্তা দিতে হবে না। সামনেই আপনার হাতে কিছু অর্থ আসছে খরচ করে ফেলবেন না, অচিরেই তা কাজে লেগে যাবে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বিরক্ত হয়ে লাভ নেই এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। পড়াশুনা আজ কচ্ছপের মতো এগুবে। আপনাকে তোষামোদ করার লোকের অভাব হবে না। যারাই এমনটি করতে আসবে তাদেরকে কাছে ভিড়তে দিবেন না। অর্থভাগ্য শুভ। মনের মানুষের কাছে আজ প্রশংসা পাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/বিএ


















