আজ কেমন যাবেঃ ১৫ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ৮:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষের জন্যে সুযোগ বহুল দিন হল আজ। তবে সুযোগ বহুল দিনগুলো সবচেয়ে বড় সুযোগ হারানোর দিনও বটে। আপনাকে যা করতে হবে পরমুখাপেক্ষি স্বভাব ত্যাগ করাবে। প্রেমের ক্ষেত্রে বড় ধরনের পারিবারিক বাধার মুখে পড়তে পারেন। অর্থাগম ঘটবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আবহাওয়া দেখে ঘর থেকে বেরোন, আজ আবহাওয়ার সঙ্গে আপনার ভাগ্য একেবারে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। ফুরফুরে মেজাজ আর সহজেই ‘না’ বলার ক্ষমতা সহজেই মুক্তি দিতে পারে দূর সম্পর্কের কোনো আত্মীয়ঘটিত ঝামেলা থেকে। প্রেমঘটিত দূরালাপন আজ চমৎকার মিষ্টতা ছড়াবে। অফিসে ব্যস্ততা থাকবে, অর্থব্যয় স্বাভাবিক।

মিথুন (২২ মে – ২১ জুন): মিথুন আনন্দের আতিশয্যে কারও প্রতি অবহেলা দেখাবেন না যেন। আপনার মনে হতে পারে সবাই আপনার দিকে তাকিয়ে আছে প্রশংসার চোখে, এ ধারণা কিন্তু ভুলও হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের মতো ক্ষতি আজ কর্মক্ষেত্রে আর কিছু্ই ডেকে আনবে না। প্রেমযাত্রা শুভ। অর্থাগম মন্দ।
 
কর্কট (২২ জুন – ২২ জুলাই): রাজনৈতিক কারণে কাছের কোনো মানুষের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে, তবে দিনের শেষভাগে আবার ঠিক হয়ে যেতে বাধ্য। আজ ভালোবাসার মানুষের দারুণ গোপন কোনো কথা তিনি আপনার সঙ্গে শেয়ার করতে পারেন, আর তার উপযুক্ত ফিডব্যাকের ওপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ সুখশান্তি। অর্থাগম দুর্বল।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): সিংহ তার সৃজনশীলতার সবচেয়ে বন্ধ্যা সময় পার করছেন। এ দশা কাটতে কাটতেই পেরিয়ে যাবে আজকের দিনটা। রঙের দর্শন বুঝুন, রঙ বিভিন্ন সংকেত নিয়ে আজ আপনার সামনে আসতে থাকবে। নতুন প্রেম হয়ে যেতে পারে, কোনো অপ্রত্যাশিত স্থানে, সর্বোচ্চ সম্ভাবনা কোনো গতিশীল মাধ্যমের ভেতর। সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, হতে পারে যে কোনো বাহন। অর্থাগম শুভ। কর্মযোগ শুভ- বিশেষত যারা বেকার আছেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কন্যার মতো করে কেউ অপরকে বুঝতে পারে না। এটাই তার দুর্বলতা, এটাই তার শক্তিমত্তা। এটা সবাই জানে, কন্যা বন্ধু হিসেবে দারুণ এবং বন্ধুর স্বার্থ দেখতে গিয়েই আজ মহাত্মা কন্যা কোনো বিশেষ স্বীকৃতি পেয়ে যাবেন বন্ধুমহলে, যাতে তার অবশিষ্ট বন্ধুজীবন চমৎকার কেটে যাবে। প্রেম আসবে না, আপনার প্রেমযোগ বেশ দুর্বল। অর্থব্যয় হয়ে যেতে পারে অত্যধিক এবং তা কোনো তুচ্ছ কারণকে ঘিরে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। পাওনা টাকার অধিকাংশই আজ হাতে পেয়ে যাবেন। প্রেমের সম্পর্ক বিয়ের দিকে গড়াতে পারে। নিজের পছন্দ আর রুচির প্রতি বিশ্বাস রাখুন। ব্যবসায়িদের জন্য দিনটি শুভ। প্রযুক্তি ব্যবসায়িরা ব্যবসায়ের কাজে দেশের বাইরে যেতে পারেন। শারীরিক অবস্থা ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সময় দিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): অফিসে বিল সংক্রান্ত জটিলতা মিটে যাবে। যেখানে আজ যাওয়ার কথা ছিল সেখানে না গেলেই উত্তম। কারণ আপনার গ্রহ বলছে দূরে কোথাও গমনে অনিষ্ট হওয়ার সুযোগ আছে। একান্ত কাছের মানুষ ছাড়া আজ কারো কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ে আজ মন নয় বরং বুদ্ধি দিয়ে বিনিয়োগের চিন্তা করুন। পথে সাবধানে চলাফেরা করবেন। দূরের যাত্রা শুভ নয়। শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক দিন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): অর্থকষ্টের কোনো আশঙ্কা নেই। তবু ধার দেয়া থেকে সাবধান থাকাই ভালো। দুপুর নাগাদ কিছু সুসংবাদ পাবেন। তবে অফিসে পদোন্নতির বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। নিজের সমস্যা অন্যকে দিয়ে না মিটিয়ে নিজেই মেটানো বুদ্ধিমানের কাজ। দাম্পত্য জীবন ভালো কাটবে। অর্থ উপার্জনের নতুন উৎসের সন্ধান পেতে পারেন। স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নাও যেতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): সকালে বাসা থেকে বের হওয়ার সময় আয়নায় নিজের মুখটা দেখে বের হবেন। কারণ আজ একদিকে যেমন হাতাশা অন্যদিকে বিপদের দিন। ঘরে বাইরে আজ বিপদ। বাতের বেদনায় কষ্ট পাবেন। তবে বড় দুর্ঘটনা ছোটো কিছুর ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্নায়ুজনিত সমস্যায় ভুগবেন। নির্দিষ্ট কোনো মানুষের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আজ সকাল হতেই সাধু সাবধান!

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): প্রেমে মনোমালিন্য ছাড়া আজ আপনার অন্যান্য দিনের মতোই কাটবে। উপরি হিসেবে পরিবারের কারোর শারীরিক সমস্যা হতে পারে। শিক্ষার্থীদের কেউ বৃত্তি পেয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন। আর যাদের মাছের ব্যবসা আছে তাদের জন্য শুভ দিন। বুদ্ধিমত্তা আর দূরদৃষ্টিশক্তির ওপর ভরসা রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): অর্থ সমাগমে কোনো বাধা নেই আজ। ব্যবসায়িদের লাভ বেশি হবে। ঘরে শান্তি বিরাজ করবে। শরীরও ঠিক থাকবে। আজ আপনার সবকিছু ঠিকঠাক। প্রেমিকার সঙ্গে কিছুটা সময় কাটাতেই পারেন যদিনা অর্থ ব্যয় করতে কুণ্ঠাবোধ না হয়। আর মনে রাখবেন, অর্থই অনর্থের মূল।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G