আজ কেমন যাবেঃ ১৬ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৮:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): অন্যান্যের পরস্থিতি বিবেচনায় আপনার অবস্থান খুবই ভালো সেটা বুঝতেই পারছেন। অযথা মানসিক চাপের মধ্যে যাওয়া ঠিক হবে না। আজ আপনাকে করতে হবে অনেক বড় দায়িত্বশীল কাজ। সুফল আসবে দৈনিন্দন কাজেকর্মে। কর্মক্ষেত্রে আজ হতাশা ঘুচে যাবে। অর্থভাগ্য প্রেমভাগ্য দৌড়াবে সমান গতিতে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): মধ্যরাত অব্দি আপনি নিজেকে প্রবোধ দিয়ে যাচ্ছেন। নিজেকে বুঝানোর চেষ্টা করছেন, শুধরে নিতে চাইছেন, এসব বাদ দিন! লেনদেনের জন্য দিনটি খুবই উপযুক্ত। আজ হারিয়ে যাওয়া বন্ধুকে বারবার মনে পড়বে। কল্পণার রাজ্যে শুধু উড়ে বেড়ানোয় যেন আজকের কাজ। প্রিয় মানুষটি আপনার ওপর রাগ করলেও যেন কিছু এসে যায় না।

মিথুন (২২ মে – ২১ জুন): কিছুদিন আপনাকে ঝিম ধরে থাকতে হবে। অনিশ্চিত… তবে অচিরেই এর একটি কূলকিনারা হয়ে যাবে। আপনার মনের মধ্যে যত কথা ঘুরপাক খাচ্ছে তা জানার জন্য একজন ব্যক্তি খুবই আগ্রহ নিয়ে আছে, তার সম্মুখে রহস্য খুলে দিন… দিনটি অর্থ লাভের জন্য শুভ, যারা আপনার কাছ থেকে ধার দেনা করেছিল তাদের আজ বললেই অর্থ বুঝিয়ে দিবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আপনার জন্য সুখবর এই যে, আপনি আজ চাওয়া মাত্র প্রাপ্য বুঝে পাবেন। নিজেকে আবিষ্কার করবেন অন্যজনের সুখে। আজ নিজের আনন্দ বলে কিছু থাকবে না, অপরের আনন্দে নিজেকে আনন্দিত মনে হবে। দ্রুত বেড়ে যাচ্ছে বয়স, সংসার নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন, চিন্তার কিছু নেই, সামনেই অপেক্ষা করছে, সুনিশ্চিত ভবিষ্যৎ।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): মহা ব্যস্ততায় কেটে যাবে আজকের অলস দিন। ঘোর বিপদ দেখে দৌড়ে যাবেন কিন্তু সে বিপদ আগুনের মত ততই ধাওধাও করে জ্বলে উঠবে। তার চেয়ে বরং চুপচাপ দাঁড়িয়ে থাকুন নিজ অবস্থানে, বিপদ এসে চলেও যায় মনে রাখবেন। চিন্তার কিছু নেই।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): অদ্ভুত কিছু মুহূর্তের মধ্যদিয়ে বয়ে যাচ্ছে সময়। সময়টাকে আরও ঘনিষ্ঠ ভাবে উপভোগ করতে ভেসে যান সেইদিকে যেদিক হতে বয়ে আসছে মোহময় মুহূর্ত। দুশ্চিন্তা কিছুটা থেমে গিয়ে সেখানে ধরা দিবে নিশ্চত কিছু প্রাপ্তি। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই পাওয়ার আকাঙ্ক্ষা তীব্রতর হচ্ছে… ভবিষ্যৎ কাউকে ছাড়ে না, সবাইকেই তার মধ্য দিয়ে নিয়ে যায়। পূরণ হয়ে যাবে চাওয়া পাওয়ার শূন্যস্থান, অপেক্ষা করুন…

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): সমস্যা পড়লে মানুষ সতর্ক হওয়ার কথা চিন্তা করে। যেমনটা আপনি আজ সমস্যায় পড়ে সতর্ক হওয়ার কথা ভাবছেন। স্ত্রী সঙ্গে মোনামলিন্যতা ঠিক করতে সন্তানের সাহায্য নিতেই পারেন। তবে অফিসের নতুন নারী সহকর্মীর দিকে না তাকানোই ভালো। ব্যবসায়িরা বিদেশ যাত্রায় যেতে পারেন অনায়াসে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বেকারদের কারো শারিরীক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): ডাক্তারদের আয় রোজগার বাড়বে। তবে দয়া করে ডাক্তার জাতক-জাতিকারা রোগির প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন। পরিবারের বড়দের স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে। সকল বিষয় গোপন রাখা যায় না। যেমন আজ আপনার গোপন প্রেমের কথা সবাই জেনে যাবে। আর এতে কিছুটা বিব্রত হতে পারেন স্বাভাবিক। প্রবাসি আত্মীয়দের কেউ আসতে পারে আজ। ব্যবসায়িদের কেউ বিয়ে করতে পারেন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): ধনু রাশির চাকুরিজীবী জাতকদের পদোন্নতি না হলেও বেতন বাড়বে আজ। সন্তানের কৃতিত্ব আর সাহসিকতা আপনাকে আনন্দিত করবে। হৃদরোগিদের জন্য দিনটি মোটেও ভালো নয়। বুদ্ধিজীবীদের সম্মান বাড়বে এবং আয় রোজগার বাড়বে। সকালে যদিও বাসা তেকে বের হওয়ার সময় বাধাপ্রাপ্ত হবেন। প্রতিবেশীদের সঙ্গে যতটা সম্ভব ঝামেলা এড়িয়ে চলাই ভালো।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): সব কাজেই কেমন জানি বাধা আসবে। ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেছেন কি মরেছেন। গতকাল যেহেতু পকেটে কিছু অর্থ এসেছে, তার গরমে যদি আজ সব অর্থ খরচ করে ফেলেন তবে প্রেমিকার হাতে গালমন্দ শুনতেই পারেন। শত্রুদের থেকে যথেষ্ট সাবধান থাকবেন। সুযোগ পেলেই অফিসে আপনার পেছনে কথা বলার লোকের অভাব নেই। তাই কাউকে সুযোগ না দিয়ে নিজের পরিকল্পনা আর আয়োজন নিয়ে বসের সঙ্গে কথা বলুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): ঘুম আপনার যেমন বন্ধু তেমনি শত্রুও। তবে আপনার গ্রহ বলছে শত্রুদের থেকে দুরে থাকতে আপনি অনায়াসে অনেকটা সময় ঘুমিয়ে কাটাতে পারেন। বেকার কুম্ভ রাশির জাতিকাদের টিউশনি জুটতে পারে। তবে জাতক বেকারদের জন্য দিনটি মেঘলা। দুপুর নাগাদ বন্ধুদের সঙ্ঘে দূরে কোথাও যাওয়া হতে পারে তবে যানবাহনে সমস্যা হতে পারে। ব্যবসায়িরা সফলতা পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): নিজের অর্থের হিসাব অন্যকে দিতে হতে পারে। সতর্ক না হলে ঘুম ছুটে যাবে। ব্যবসা লাভ বেশি হবে। বেকার সন্তানের চাকরির খবর আজ পেতে পারেন। শরীর ভালো থাকবে। আর নতুন করে কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরতে পারেন। পুরোনো সম্পর্ক এসে আপনার ঘুম হারাম করে দিতে পারে। তবে আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে কোনো সমস্যাই সমস্যা নয়। এগিয়ে যান, পকেটে কাটাহীন ফুল রাখুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G