আজ কেমন যাবেঃ ১৬ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৭:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

rashifol-16আজ রবিবার, ১৬ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

নতুন ব্যবসাটা আরও মনোযোগ আশা করছে আপনার কাছ থেকে। কাছের বন্ধুদের কেউ ফাঁদে ফেলতে পারে। পুরনো প্রেমের কথা মনে করে স্মৃতিকাতর হতে ভালো লাগবে, তবে তা কোনো কাজে আসবে না। অর্থব্যয়ের সম্ভাবনা। সৌভাগ্যের মুকুটে নতুন পালক যুক্ত হতে পারে।

শুভ রং: লাল, বেগুনি ও সাদা

শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

সৃজনশীলতায় বাধা পড়ছে। তবে পরিবেশ বদলের কারণে আজ বান ডেকে যাবে। প্রতিটি মুহূর্ত লতাপাতার মতো জড়িয়ে ধরে থাকবে। এটাকে কাজে লাগান। ভালোবাসার মানুষের জন্যে বুকে কোনো সন্দেহ পোষণ করে থাকলে বিদেয় করে দিন। অর্থভাগ্য মোটের ওপর নয় মন্দ ধরনের।

শুভ রং: আকাশি, কমলা

শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)

মিথুনের জাতক জাতিকার জন্যে দিনটি শুভ। প্রেমযোগ আজ অসাধারণ। দারুণ এক চা-সন্ধ্যার জন্যে অপেক্ষা করতে থাকুন। নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে। অর্থভাগ্য পর্যাপ্ত অনুকূল। গুরুস্থানীয় কারো উপদেশ আজ সরাসরি কাজে লেগে যাবে। স্বাস্থ্যে সম্পূর্ণ সুস্থতা থাকবে সারাটা দিনজুড়ে।

শুভ রং: হালকা সবুজ, ক্রিম

শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

কর্কট কীসে কী হবে তা আজ বুঝতে পারবেন সহজেই। অফুরন্ত সময় নিয়ে লেগে যান কাজে। তুলে আনুন সাফল্য। দ্রুত নিজেকে সরিয়ে নিন আসন্ন কাজ থেকে যে কাজটি অর্থ বিনিয়োগ ছাড়াই করতে চাইছিলেন। বন্ধুদের আসরে আজ আপনাকে সঙ বানানো হবে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হয়ে যাবে। শিক্ষাখাতে অর্থ খরচ হয়ে যাবে। ঘটবে না অস্বস্তিকর কোনো ঘটনা।

শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা

শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

নিজেকে আজ একা মনে হবে। সঙ্গবদ্ধ মানুষ দেখলেই হিংসায় জ্বলে উঠবেন। পেছনে চ্যালা প্যালাও জুটে যাবে। এর মাধ্যমেই হয়তো কিছু অর্থকড়ি জুটে যাবে ভাগ্যে। বিপদ বলে আজকের দিনে কিছু নেই, তবে বাসায় দীর্ঘদিন অবস্থান নিবে এমন আত্মীয় চলে আসতে পারে। ভ্রমণে স্বস্তি আসবেই। প্রেম করুন অবিরত, আনন্দে থাকুন প্রাণভরে।

শুভ রং: হলুদ, সোনালি

শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

সৃজনশীল কন্যাদের জন্যে কাছের মানুষের দীর্ঘশ্বাসের অন্ত নেই। তবে শেষটায় এদের স্বেচ্ছাচারী সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হতে দেখা যায়। বিপরীত লিঙ্গের ঘনিষ্ট বন্ধুদের কেউ উপকারে আসবে। দূরের যাত্রা শুভ। কর্মক্ষেত্রে অভিনব কোনো উদ্যোগ প্রশংসিত হবে। অর্থের প্রতি কোনো কারণে দুর্বার আকর্ষণ জন্ম নিতে পারে।

শুভ রং: ফিরোজা, চকলেট

শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

দিন দিন আপনি বড় বেশি কর্কশ হয়ে উঠছে আপনার আচরণ। এর জন্য পেছনে অশুভ অনেক শক্তি ছায়ার মতো হয়ে ঘুরছে। এখনো সময় আছে, নিজের সঙ্গে বোঝাপড়া করে নিন। পরিবারের আর্থিক সঙ্কট আস্তে আস্তে কমতে থাকবে। বন্ধুদের ধারের অর্থ আজ হয়তো ফেরত দিয়ে দিতে পারবেন। আজকের দিনের শুরুটা হবে দৌড়ের মাধ্যমে, রাতের দিকে পাবেন সম্পূর্ণ স্বস্তি।

শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা

শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

চাকরিতে বিশেষ কোনো পরিবর্তনের আভাস পাবেন। বাড়িতে হঠাৎ করে বন্ধুদের সমাগম হতে পারে। তবে আজ বাড়ির বাইরে যাওয়ার সময় সতর্কতা বজায় রাখুন। কারণ আপনার গ্রহ বলছে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শারীরিক অবস্থা মিশ্র থাকবে। সন্ধ্যে নাগাদ ধূলো ঝড়ের কারণে সামান্য হাঁচি হতে পারে। আপনি যেমন প্রতিদিন প্রেমে রাস্তায় পিছলে পড়েন, আজও তেমনি পড়তে পারেন।

শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট

শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আশেপাশের চিন্তা এসে ভর করবে মাথায়। আশেপাশেই পাখা মেলেছে বিপদ। তাই থাকুন সতর্ক। আজ প্রিয় মানুষের সান্নিধ্য পাবেন। চেষ্টা করুন দিনটা তার সঙ্গে কাটানোর। যাতে অন্য কেউ আপনার রাজ্যে অনধিকার প্রবেশ না ঘটাতে পারে। অর্থযোগ মন্দ নয়। পরিবারের কারো বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

শুভ রং: আকাশি ও বেগুনি

শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮

পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

অসম প্রেমের হাতছানি এড়াতে চাইছে না মন। উড়ু উড়ু আকডুম-বাগডুম। জরুরি কোনো কাজে পেয়ে বসবে দুপুর নাগাদ। তবে বিনোদনে কাটবে সন্ধ্যাটা। কাছের মানুষের কাছে ঝাড়ি অপেক্ষা করছে। তাই মুখটা বন্ধ রাখুন আপাতত।

শুভ রং: লাল, বেগুনি ও সাদা

শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

পাথর: প্রবাল

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

পুরাই পাঙ্খা! সকাল সকাল ডাক আসবে বিয়েবাড়ির অনুষ্ঠানে। একটু সাজুগুজু করে যেতে হবে সেখানে। কারণ অপেক্ষা করছে রোমান্সের বাতাস। আজ কারো সঙ্গে পরিচয়ে ঘটে যাবে হৃদয়ে অঘটন। জাতকদের কারো বিদেশ যাওয়ার সুযোগ আসবে। অর্থভাগ্য শুভ।

শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি

শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭

পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

শুরুটা হবে দারুণ ভাবে। তাই এগিয়ে চলুন একই ধারাবাহিকতায়। নইলে পস্তাইতে হইবে জনাব। কর্মক্ষেত্রে কাজের কারণে আলোচিত হতে পারেন। রাজনীতি থেকে বড় ধরনের কোনো চাপ আসতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে পারলে উন্নতি আসবে। অর্থকড়ির অবস্থাও শোচনীয়।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫

পাথর: রক্তমুখী নীলা

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G